বিতরণ

বিতরণ বি. বিলিয়ে দেওয়া; বণ্টন বা ভাগ করে দেওয়া; বহু লোককে দান করা।

বিতরক

বিতরক [ bitaraka ] বিণ. বিতরণকারী, যে বণ্টন করে বা বিলিয়ে দেয়। [সং. বি + √ তৃ+ অক]। বিতরণ বি. বিলিয়ে দেওয়া; বণ্টন বা ভাগ করে দেওয়া; বহু লোককে দান করা। বিতরা (কাব্যে) ক্রি. বিতরণ করা, বিলানো (‘বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে’: রবীন্দ্র)। বিতরিত বিণ. (অশু. কিন্তু প্রচলিত) বিতরণ করা হয়েছে এমন, বণ্টিত, বিতীর্ণ।

বিতনু

বিতনু [ bitanu ] বিণ. 1 সুন্দর, কমনীয়; 2 কৃশ, রোগা। [সং. বি + তনু]।

বিড়াল

বিড়াল [ biḍ়āla ] বি. ইঁদুর-শিকারে দক্ষ গৃহপালিত নরম লোকে সারা শরীর ঢাকা চতুষ্পদ প্রাণীবিশেষ, মার্জার। [সং. √ বিড়্ + আল]। স্ত্রী. বিড়ালী। বিড়ালতপস্বী (আল.)বি. সাধুর ছদ্মবেশে শয়তান, ভণ্ড ব্যক্তি। বিড়ালাক্ষী বিণ. (স্ত্রী.) বিড়ালের মতো যার কটা চোখ। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা ক্রি. বি. (আল.) কোনো প্রয়োজনীয় কিন্তু আপাত-অসম্ভব বা বিপজ্জনক কাজের গোড়াপত্তন করা। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া ক্রি. বি. (আল.) ভাগ্যক্রমে ঈপ্সিত সুযোগ মেলা।

বিড়া

বিড়া [ biḍ়ā ] বি. 1 হাঁড়ি কলসি প্রভৃতি রাখার জন্য খড় দড়ি ইত্যাদি দিয়ে প্রস্তুত বেষ্টনীবিশেষ; 2 জড়িয়ে বাঁধা পানের ছোটো বাণ্ডিল বা গোছ; 3 মাথায় ভার বহনের জন্য বা পাগড়িরূপে ব্যবহার্য খড় দড়ি ইত্যাদির তৈরি বেষ্টনীবিশেষ। [সং. বীটি-তু. প্রাকৃ. বীড়ি, বীডিআ]।

বিতং

বিতং [ bita ] বি. (আঞ্চ. আদা.) বিশদ বিবরণ (পুরো ঘটনাটা বিতং দিয়ে বলল)। [সং. বিতত (=বিস্তারিত)]।

বিদ

-বিত (-বিত্, বিৎ) , (চলিত) বিদ [ -bit, (calita) bida ] বিণ. জানে এমন, বেত্তা (বিজ্ঞানবিত্, ইতিহাসবিদ)। [সং. √ বিদ্ + ক্বিপ্]।

বিড়ি

বিড়ি [ biḍ়i ] বি. শাল কেন্দু প্রভৃতি গাছের শুকনো পাতায় তামাকচূর্ণ মুড়ে প্রস্তুত কম দামের ভারতীয় চুরুটবিশেষ। [সং. বীটি-তু. মরা. বিডী]।

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা ক্রি. বি. (আল.) কোনো প্রয়োজনীয় কিন্তু আপাত-অসম্ভব বা বিপজ্জনক কাজের গোড়াপত্তন করা।