বিতরিত

বিতরিত বিণ. (অশু. কিন্তু প্রচলিত) বিতরণ করা হয়েছে এমন, বণ্টিত, বিতীর্ণ।

বিতদ্রু

বিতদ্রু [ bitadru ] বি. পাঞ্জাবের প্রাচীন নদীবিশেষ।

বিতথ্য

বিতথ, বিতথ্য [ bitatha, bitathya ] বিণ. 1 মিথ্যা; 2 বৃথা, নিষ্ফল; 3 (বাং.) বিশৃঙ্খল, পারিপাট্যহীন। [সং. বি + তথা, তথ্য]।

বিতথ

বিতথ, বিতথ্য [ bitatha, bitathya ] বিণ. 1 মিথ্যা; 2 বৃথা, নিষ্ফল; 3 (বাং.) বিশৃঙ্খল, পারিপাট্যহীন। [সং. বি + তথা, তথ্য]।

বিততি

বিততি বি. বিস্তার, প্রসার, ব্যাপ্তি।

বিতত

বিতত [ bitata ] বিণ. 1 বিস্তৃত, প্রসারিত; 2 (বাং.) ইতস্তত বিক্ষিপ্ত, ছড়ানো, এলোমেলোভাবে ছড়ানো (বিতত বেশবাস); 3 আয়ত (বিতত নেত্র)। [সং. বি + √ তন্ + ত]। বিততি বি. বিস্তার, প্রসার, ব্যাপ্তি।

বিতণ্ডা

বিতণ্ডা [ bitaṇḍā ] বি. 1 (বাং.) বিবাদ, বৃথাতর্ক, বাদানুবাদ; 2 (সং.) মিথ্যা বিচার; 3 (দর্শ.) স্বমত প্রতিষ্ঠিত হোক বা না হোক, কেবল পরমত খণ্ডনের জন্য বাগাড়ম্বর। [সং. বি + √ তণ্ড্ + অ + আ (স্ত্রী.)]।

বীতংস

বিতংস, বীতংস [ bitaṃsa, bītaṃsa ] বি. পাখি হরিণ প্রভৃতিকে বাঁধবার রজ্জু ফাঁদ বা জাল; ফাঁদ। [সং. বি + √ তন্স্ + অ, বিকল্পে বী]।

বিতংস

বিতংস, বীতংস [ bitaṃsa, bītaṃsa ] বি. পাখি হরিণ প্রভৃতিকে বাঁধবার রজ্জু ফাঁদ বা জাল; ফাঁদ। [সং. বি + √ তন্স্ + অ, বিকল্পে বী]।

বিতরা

বিতরা (কাব্যে) ক্রি. বিতরণ করা, বিলানো (‘বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে’: রবীন্দ্র)।