ব বিদংশ বিদংশ [ bidaṃśa ] বি. 1 চাট, অবদংশ; মদ ইত্যাদির সঙ্গে ভক্ষ্য রুচিকর খাবার; 2 দংশন। [সং. বি + √ দন্শ্ + অ]।
ব বিথারা বিথারা ক্রি. (কাব্যে) বিস্তার করা বা হওয়া, ছড়ানো (‘দুহাত বিথারি’: রবীন্দ্র; ‘নিত্যানন্দ করুণা বিথারে’: জ্ঞান.)।
ব বিথার বিথার [ bithāra ] বিণ. (কাব্যে) 1 ছড়ানো, আলুলায়িত (‘কেশবেশ যদি বিথার হইল’: চণ্ডী); 2 পরিব্যাপ্ত, পরিপূর্ণ (‘স্রোত বিথার জলে’: মু.গু.)। ☐ বি. (কাব্যে) বিস্তার। [সং. বিস্তার]। বিথারা ক্রি. (কাব্যে) বিস্তার করা বা হওয়া, ছড়ানো (‘দুহাত বিথারি’: রবীন্দ্র; ‘নিত্যানন্দ করুণা বিথারে’: জ্ঞান.)।
ব বিদল বিদল [ bidala ] বি. 1 ভাঙা কলাই বা অন্য ডাল; 2 বাঁশের চটা দিয়ে তৈরি ডালা কুলো প্রভৃতি। ☐ বিণ. 1 দলহীন, পত্রহীন; 2 বিকশিত। [সং. বি + দল]।
ব বিদরা বিদরা [ bidarā ] ক্রি. (কাব্যে) বিদীর্ণ হওয়া বা করা (‘বিদরে পরান’)। [সং. বি + √ দৃ + বাং. আ]।
ব বিদঘুটে বিদঘুটে [ bida-ghuṭē ] বিণ. 1 কুত্সিত, বিশ্রী (বিদঘুটে চেহারা, বিদঘুটে স্বভাব); 2 জটিল। [দেশি]।
ব বৈদগ্ধ্য বৈদগ্ধ, বৈদগ্ধ্য [ baidagdha, baidagdhya ] বি. 1 বিদগ্ধের ভাব; 2 পাণ্ডিত্য; 3 রসবোধ; 4 নিপুণতা, দক্ষতা (বাগ্বৈদগ্ধ্য)। [সং. বিদগ্ধ + অ, য]। বৈদগ্ধ্য বি. পাণ্ডিত্য, বিদ্যাবত্তা; রসজ্ঞতা।
ব বিতৃষ্ণ বিতৃষ্ণ [ bitṛṣṇa ] বিণ. 1 তৃষ্ণাহীন; 2 নিস্পৃহ, উদাসীন; 3 রুচিহীন; 4 বিমুখ (সংসারধর্মে বিতৃষ্ণ)। [সং. বি + তৃষ্ণা + সমাসান্ত]। বিতৃষ্ণা বি. 1 তৃষ্ণার অভাব; 2 অনিচ্ছা, অরুচি (ধূমপানে বিতৃষ্ণা); 3 উদাসীনতা, নিস্পৃহতা।