বিদারী

বিদারী (-রিন্) বিণ. বিদীর্ণ করে এমন (‘তিমিরবিদারী’: রবীন্দ্র)।

বিদারিত

বিদারিত বিণ. বিদীর্ণ করা হয়েছে এমন।

বিদারা

বিদারা ক্রি. (কাব্যে) চেরা. ফাড়া বিদীর্ণ করা (‘কেশরী জনু গজকুম্ভ বিদারে’: বিদ্যা.)।

বিদারণ

বিদারণ বি. 1 বিদীর্ণ করা, ফেড়ে বা ফাটিয়ে দেওয়া; ভেদন; ফুঁড়ে দেওয়া; 2 মারা, হনন।

বিদারক

বিদারক বিণ. বিদারণকারী (হৃদয়বিদারক)।

বিদার

বিদার [ bidāra ] বি. বিদারণ, বিদীর্ণ হওয়া (‘ধরণী বিদার দেউ’: শ্রীকৃ.)। ☐ বিণ. বিদারণকারী (‘তিমিরবিদার উদার অভ্যুদয়’: রবীন্দ্র)। [সং. বি + √ দৃ + অ]। বিদারক বিণ. বিদারণকারী (হৃদয়বিদারক)। বিদারণ বি. 1 বিদীর্ণ করা, ফেড়ে বা ফাটিয়ে দেওয়া; ভেদন; ফুঁড়ে দেওয়া; 2 মারা, হনন। বিদারা ক্রি. (কাব্যে) চেরা. ফাড়া বিদীর্ণ করা (‘কেশরী জনু গজকুম্ভ বিদারে’: বিদ্যা.)। বিদারিত বিণ. বিদীর্ণ করা হয়েছে এমন। বিদারী (-রিন্) বিণ. বিদীর্ণ করে এমন (‘তিমিরবিদারী’: রবীন্দ্র)।

বিদায়ী

বিদায়ী (-য়িন্) বিণ. বিদায় গ্রহণ করছে এমন (বিদায়ী সম্পাদক)। ☐ বি. বিদায়কালে প্রদত্ত অর্থ ও উপহারাদি।

বিদায়সম্ভাষণ

বিদায়সম্ভাষণ বি. প্রস্হানকালীন আলাপ ও নমস্কার বিনিময়াদি।

বিদায়

বিদায়1 [ bidāẏa1 ] (বর্ত. বিরল) বি. 1 দান; 2 বিসর্জন। [আ. বিদাঅ]। বিদায়2 [ bidāẏa2 ] বি. 1 দূরীকরণ (আপদ বিদায়); 2 চলে যাওয়ার বা স্হানত্যাগ করার অনুমতি (বিদায় চাওয়া); 3 প্রস্হান (‘তার বিদায়বেলার মালাখানি’: রবীন্দ্র); 4 বিচ্ছেদ (চিরবিদায়); 5 কর্ম বা বৃত্তি থেকে অবসর (চাকরি থেকে বিদায় গ্রহণ); 6 কার্যান্তে বা বিদায়কালে প্রদত্ত দক্ষিণা বা প্রণামিস্বরূপ প্রদত্ত অর্থাদি (ব্রাহ্মণবিদায়, কাঙালিবিদায়)। ☐ বিণ. প্রস্হিত (বিদায় হওয়া)। বিদায়কালীন বিণ. বিদায় বা প্রস্হানের সময়ের। বিদায়সম্ভাষণ বি. প্রস্হানকালীন আলাপ ও নমস্কার বিনিময়াদি। বিদায়ী (-য়িন্) বিণ. বিদায় গ্রহণ করছে এমন (বিদায়ী সম্পাদক)। ☐ বি. বিদায়কালে প্রদত্ত অর্থ ও উপহারাদি।