ব বিদূষণ বিদূষণ [ bidūṣaṇa ] বি. 1 অপবাদ নিন্দা বা দোষ দেওয়া; 2 অপবাদ, নিন্দা; 3 দূষিত বা কলুষিত করা (জলবায়ুর বিদূষণ)। [সং. বি + √ দূষি + অন]। বিদূষিত বিণ. দূষিত বা কলূষিত হয়েছে এমন।
ব বিদূষক বিদূষক [ bidūṣaka ] বি (নাট্যে) নায়কের রসিক সহচর; ভাঁড়। ☐ বিণ. নিন্দুক, যে নিন্দা করে। [সং. বি + √ দূষি + অক]।
ব বিদূর বিদূর [ bidūra ] বিণ. (বাং.) দূরবর্তী, প্রায় সম্পর্কহীন (বিদূর সম্বন্ধ)। ☐ বি. 1 (বাং.) অতি দূরবর্তী স্হান বা দেশ (দূরে বিদূরে); 2 পর্বতবিশেষ; 3 বৈদূর্যমণি। [সং. বি + দূর]। বিদূরিত বিণ. দূর হয়েছে এমন, দূরীভূত, বিতাড়িত।
ব বিদীর্ণ বিদীর্ণ [ bidīrṇa ] বিণ. 1 ছিন্নভিন্ন, খণ্ডিত, খণ্ড খণ্ড হয়ে গেছে এমন (আঘাতে আঘাতে দেহ বিদীর্ণ হল); 2 ভগ্ন (বিদীর্ণ হৃদয়ে বিদায় দিলেন); 3 ফেটে গেছে এমন (চিত্কারে আকাশ বিদীর্ণ করা)। [সং. বি + √ দৃ + ত]। বিদীর্যমাণ বিণ. বিদীর্ণ হচ্ছে এমন (শোকে বিদীর্যমাণ মাতৃহৃদয়)।
ব বিদিশা বিদিশা [ bidiśā ] বি. 1 (স্ত্রী.) বিদিক, অন্য দিক, প্রতিকূল বা ভুল দিক; 2 মালবের অন্তর্গত প্রাচীন নগরীবিশেষ। [সং. বি + দিশ্ + আ]।
ব বিদিত বিদিত [ bidita ] বিণ. 1 জ্ঞাত, জানা গেছে বা জানা হয়েছে এমন (বিদিত বিষয়, কিছুই তার অবিদিত নয়); 2 খ্যাত (জগদ্বিদিত); 3 অবগত, জেনেছে এমন (এ বিষয়ে তিনি বিদিত আছেন)। [সং. √ বিদ্ + ত]।
ব বিদিক বিদিক [ bidika ] (-দিশ্) বি. 1 দুই দিকের মধ্যভাগ, অগ্নি নৈঋত প্রভৃতি কোণ; 2 (বাং.) বিপরীত, প্রতিকূল বা ভুল দিক (দিগ্বিদিক)। [সং. বি + দিশ্]।
ব বিদাহী বিদাহী [ bidāhī ] (-হিন্) বিণ. প্রদাহ জন্মায় এমন, পোড়ায় বা ক্ষয় করে এমন, caustic (বি.প.)। [সং. বি + √ দহ্ + ইন্]।