বিদেশবিভুঁই

বিদেশবিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)।

বিদেশবাস

বিদেশবাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা।

বিদেহ

বিদেহ [ bidēha ] বিণ. 1 দেহহীন, অশরীরী, মূর্তিহীন; 2 মৃত। ☐ বি. মিথিলা প্রদেশ। [সং. বি + দেহ]। বিণ. (স্ত্রী.) বিদেহা। বিদেহী বিণ. (সংস্কৃতমতে অশু. কিন্তু বাংলায় প্রচলিত) দেহহীন, অশরীরী (বিদেহী আত্মা)।

বৈদেশিক

বিদেশীয়, বৈদেশিক বিণ. বিদেশসম্বন্ধীয়; ভিন্ন দেশজাত; ভিন্নদেশবাসী।

বিদুষী

বিদুষী [ biduṣī ] বিণ. বি. উচ্চশিক্ষিতা; বিদ্যাবতী নারী। [সং. বিদ্বস্ + ঈ]।

বিদুরের খুদ

বিদুরের খুদ বি. (আল.) (দুর্যোধনের দেওয়া রাজকীয় ভোগ প্রত্যাখ্যান করে শ্রীকৃষ্ণ বিদুরের দেওয়া সামান্য তণ্ডুলকণা গ্রহণ করেছিলেন বলে) দীনজনের শ্রদ্ধার সঙ্গে দেওয়া উপহার।

বিদুর

বিদুর [ bidura ] বি. ধৃতরাষ্ট্রের কনিষ্ঠ ভ্রাতা। [সং. √ বিদ্ + উর]। বিদুরের খুদ বি. (আল.) (দুর্যোধনের দেওয়া রাজকীয় ভোগ প্রত্যাখ্যান করে শ্রীকৃষ্ণ বিদুরের দেওয়া সামান্য তণ্ডুলকণা গ্রহণ করেছিলেন বলে) দীনজনের শ্রদ্ধার সঙ্গে দেওয়া উপহার।

বিদীর্যমাণ

বিদীর্যমাণ বিণ. বিদীর্ণ হচ্ছে এমন (শোকে বিদীর্যমাণ মাতৃহৃদয়)।

বিদেশনীতি

বিদেশনীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy.

বিদেশ

বিদেশ [ bidēśa ] বি. 1 প্রবাস, স্বদেশ ভিন্ন অন্য দেশ; 2 বিচ্ছিন্ন বা দূরবর্তী স্হান (‘ঘর হইতে আঙিনা বিদেশ’)। [সং. বি + দেশ]। বিদেশনীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy. বিদেশবাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা। বিদেশবিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)। বিদেশযাত্রা বি. অন্য দেশের উদ্দেশে যাত্রা। বিদেশাগত বিণ. অন্য দেশ থেকে এসেছে এমন। বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)। বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী (‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী’: রবীন্দ্র)। বিদেশীয়, বৈদেশিক...