ব বিদ্ধ বিদ্ধ [ biddha ] বিণ. 1 বেঁধা বা ছেঁদা করা হয়েছে এমন; 2 আহত (বাণবিদ্ধ); 3 উত্কীর্ণ; 4 পীড়িত, দুঃখাহত; 5 স্পর্শ করা হয়েছে এমন, সম্পৃক্ত (অপাপবিদ্ধ)। [সং. √ ব্যধ্ + ত]। বিদ্ধকরণ বি. ছেঁদা বা ছিদ্র করা, ফুটানো (কর্ণবিদ্ধকরণ)।
ব বিদেহা বিদেহা বিণ. (স্ত্রী.) বিদেহ [ bidēha ] বিণ. 1 দেহহীন, অশরীরী, মূর্তিহীন; 2 মৃত। ☐ বি. মিথিলা প্রদেশ। [সং. বি + দেহ]।
ব বিদেশিনি বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী (‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী’: রবীন্দ্র)।
ব বিদেশিনী বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী (‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী’: রবীন্দ্র)।
ব বিদেশী বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)।
ব বিদেশি বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)।