বিদ্বেষপরায়ণ

বিদ্বেষপরায়ণ বিণ. ঈর্ষান্বিত, অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা পোষণ করে এমন, দ্বেষশীল।

বিদ্বান

বিদ্বান, (বর্জি.) বিদ্বান্ [ bidbāna, (barji.) bidbān ] (-দ্বস্) বিণ. বি. 1 পণ্ডিত, সুশিক্ষিত; 2 জ্ঞানী। [সং. √ বিদ্ + বস্]। বিণ. (স্ত্রী.) বিদূষী।

বিদ্বদগোষ্ঠী

বিদ্বদগোষ্ঠী (বিদ্বদ্-গোষ্ঠী, বিদ্বদ্গোষ্ঠী) [ bidbad-gōṣṭhī ] বি. পণ্ডিতের সমাজ, পণ্ডিতের দল। [সং. বিদ্বস্ + গোষ্ঠী]।

বিদ্বত্তমা

বিদ্বত্তমা স্ত্রী. বিদ্বত্তম [ bidbattama ] বিণ. শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ বিদ্বান। [সং. বিদ্বস্ + তম]।

বিদ্বত্তম

বিদ্বত্তম [ bidbattama ] বিণ. শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ বিদ্বান। [সং. বিদ্বস্ + তম]। স্ত্রী. বিদ্বত্তমা ।

বিদ্বতকুল

বিদ্বতকুল (বিদ্বত্কুল বিদ্বৎকুল) [ bidbat-kula ] বি. 1 পণ্ডিতের সমাজ; 2 পণ্ডিতের বংশ (বিদ্বত্কুলে তাঁর জন্ম)। [সং. বিদ্বস্ + কুল]।

বিদ্বতকল্প

বিদ্বতকল্প (বিদ্বত্কল্প, বিদ্বৎকল্প) [ bidbat-kalpa ] বিণ. 1 পণ্ডিতের তুল্য, পণ্ডিতসদৃশ; 2 পুরোপুরি বিদ্বান নয় তবে বিদ্বানের মতো এমন। [সং. বিদ্বস্ + কল্প (ঈষদূন অর্থে)]।

বিদ্বজ্জন

বিদ্বজ্জন [ bidbajjana ] বি. পণ্ডিত বা বিদ্বান ব্যক্তি। [সং. বিদ্বস্ + জন]।

বিদ্ধকরণ

বিদ্ধকরণ বি. ছেঁদা বা ছিদ্র করা, ফুটানো (কর্ণবিদ্ধকরণ)।