বিদ্বেষ
বিদ্বেষ [ bidbēṣa ] বি. 1 ঈর্ষা, হিংসা; 2 শত্রুতা। [সং. বি + √ দ্বিষ্ + অ]। বিদ্বেষণ বি. হিংসা করা; শত্রুতাসাধন। বিদ্বেষপরায়ণ বিণ. ঈর্ষান্বিত, অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা পোষণ করে এমন, দ্বেষশীল। বিদ্বেষপ্রসূত বিণ. হিংসা থেকে সৃষ্ট; হিংসার জন্য কৃত। বিদ্বেষবুদ্ধি বি. ঈর্ষা বা শত্রুতার মনোভাব (বিদ্বেষবুদ্ধি ত্যাগ করে দেশের কাজে নামা)। বিদ্বেষমূলক বিণ. বিদ্বেষসম্বন্ধীয়; ঈর্ষামূলক; শত্রুতামূলক। বিদ্বেষানল বি. প্রবল বিদ্বেষ; বিদ্বেষবুদ্ধিজনিত আগুন অর্থাত্ তীব্র যন্ত্রণা। বিদ্বেষী (-ষিন্), বিদেষ্টা (-ষ্টৃ) বিণ. বি. বিদ্বেষকারী; শত্রু।
বিদ্যা
বিদ্যা [ bidyā ] বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র (‘যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে’: রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। বিদ্যাকেন্দ্র, বিদ্যায়তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। বিদ্যাচর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। বিদ্যাদাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী. বিদ্যাদাত্রী। বিদ্যাদান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। বিদ্যাদায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। বিদ্যাদিগগজ (বিদ্যাদিগ্-গজ, বিদ্যাদিগ্গজ) বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। বিদ্যাদেবী বি. সরস্বতী দেবী। বিদ্যাধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ।...
বিদ্বেষবুদ্ধি
বিদ্বেষবুদ্ধি বি. ঈর্ষা বা শত্রুতার মনোভাব (বিদ্বেষবুদ্ধি ত্যাগ করে দেশের কাজে নামা)।