বিদ্যুতকটাক্ষ
বিদ্যুতকটাক্ষ (বিদ্যুত্কটাক্ষ, বিদ্যুৎকটাক্ষ) বি. বিদ্যুতের মতো তীব্র অর্থাত্ মর্মস্পর্শী চাহনি।
বিদ্যুত
বিদ্যুত (বিদ্যুত্, বিদ্যুৎ) [ bidyut ] বি. (সাধারণত) মেঘে মেঘে ঘর্ষণের ফলে উত্পন্ন আলোকশক্তি; বিজলি, তড়িত্, ক্ষমপ্রভা। [সং. বি + দ্যুত্ + ক্বিপ্]। বিদ্যুতকটাক্ষ বি. বিদ্যুতের মতো তীব্র অর্থাত্ মর্মস্পর্শী চাহনি। বিদ্যুতপ্রভ বিণ. বিদ্যুতের মতো চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যযুক্ত। স্ত্রী.বিদ্যুতপ্রভা। বিদ্যুতস্পন্দন, বিদ্যুতস্ফুরণ বি. বিদ্যুতের চমক। বিদ্যুতস্পৃষ্ট বিণ. বিদ্যুতের আকস্মিক আঘাত বা স্পর্শ পেয়েছে এমন; তড়িত্-আহত, electrocuted. বিদ্যুতস্ফুলিঙ্গ বি. বিদ্যুতের কণা। বিদ্যুদগর্ভ (বিদ্যুদ্-গর্ভ, বিদ্যুদ্গর্ভ) বিণ. বিদ্যুত্পূর্ণ। বিদ্যুদবেগে (বিদ্যুদ্-বেগে, বিদ্যুদ্বেগে) ক্রি-বিণ. অতি দ্রুত বেগে। বিদ্যুদ্দাম, বিদ্যুন্মালা বি. বিদ্যুতের মালার মতো রেখাসমূহ; বিদ্যুতের স্ফুরণ; বিদ্যুত্। বিদ্যুদ্দীপ্তি বি. বিদ্যুতের আলো। বিদ্যুদ্দীপ্ত বিণ. বিদ্যুতের আলোকে উদ্ভাসিতা। বিদ্যুদ্বিকাশ বিণ. বিদ্যুতের স্ফুরণ। বিদ্যুতবিদ্যুল্লতা, বিদ্যুতলতা, বিদ্যুল্লেখা, বিদ্যুতলেখা (বিদ্যুত্-লেখা, বিদ্যুত্লেখা)...
বিদ্যুজ্জিহ্ব
বিদ্যুজ্জিহ্ব [ bidyujjihba ] বিণ. বিদ্যুতের রেখার মতো সরু ও রক্তবর্ণ জিহ্বাবিশিষ্ট। ☐ বি. রামায়ণোক্ত রাক্ষসবিশেষ। [সং. বিদ্যুত্ + জিহ্বা]।