বিধন

বিধন [ bidhana ] বি. বিদ্ধ করা, বেধন, বেঁধা। [সং. √ বিধ্ + বাং. + অন]।

বিধ

বিধ [ bidha ] বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিধা শব্দের রূপ; প্রকার (নানাবিধ, বহুবিধ)। [সং. √ বিধ্ + অ]।

বিদ্রোহিণী

বিদ্রোহিণী স্ত্রী. বিদ্রোহী (-হিন্) বিণ. বি. বিদ্রোহকারী।

বিদ্রোহী

বিদ্রোহী (-হিন্) বিণ. বি. বিদ্রোহকারী। স্ত্রী. বিদ্রোহিণী।

বিদ্রোহাচরণ

বিদ্রোহাচরণ বি. বিদ্রোহমূলক আচরণ, বিদ্রোহ; বিরোধিতা।

বিদ্রোহ

বিদ্রোহ [ bidrōha ] বি. 1 বিরুদ্ধ অভ্যুত্থান; রাজা জমিদার শাসক প্রভৃতির বিরুদ্ধে অভ্যুত্থান (সাঁওতাল বিদ্রোহ, রাজার বিরুদ্ধে বিদ্রোহ); 2 শাসন অগ্রাহ্য করা, শাসন না মানা, অবাধ্যতা (পিতামাতার বিরুদ্ধে বিদ্রোহ); 3 প্রতিকূলতা, প্রচলিত ব্যবস্থাদির প্রতিকূলতা; 4 বিরোধিতা। [সং. বি + দ্রোহ]। বিদ্রোহাচরণ বি. বিদ্রোহমূলক আচরণ, বিদ্রোহ; বিরোধিতা। বিদ্রোহাত্মক বিণ. বিদ্রোহমূলক। বিদ্রোহী (-হিন্) বিণ. বি. বিদ্রোহকারী। স্ত্রী. বিদ্রোহিণী।

বিদ্রুপাত্মক

বিদ্রুপাত্মক বিণ. বিদ্রুপপূর্ণ, ব্যঙ্গাত্মক (বিদ্রুপাত্মক উক্তি)।

বিদ্রুপ

বিদ্রুপ, (বর্জি.) বিদ্রূপ [ bidrupa, (barji.) bidrūpa ] বি. শ্লেষমিশ্রিত উপহাস, ব্যঙ্গ, ঠাট্টা। [< সং. বিদ্রব]। বিদ্রুপাত্মক বিণ. বিদ্রুপপূর্ণ, ব্যঙ্গাত্মক (বিদ্রুপাত্মক উক্তি)।