বিধর্মী

বিধর্মা (-র্মন্), বিধর্মী (-র্মিন্) [ bidharmā (-rman), bidharmī (-rmin) ] বিণ. 1 ধর্মহীন, ধর্মরহিত, ধর্মবিরোধী; 2 অন্য ধর্মাবলম্বী। [সং. বি + ধর্মন্, ধর্ম + ইন্]।

বিধর্মা

বিধর্মা (-র্মন্), বিধর্মী (-র্মিন্) [ bidharmā (-rman), bidharmī (-rmin) ] বিণ. 1 ধর্মহীন, ধর্মরহিত, ধর্মবিরোধী; 2 অন্য ধর্মাবলম্বী। [সং. বি + ধর্মন্, ধর্ম + ইন্]।

বিধবা

বিধবা [ bidhabā ] বিণ. বি. পতিহীনা, মৃতভর্তৃকা, যে নারীর স্বামী মৃত। [সং. বি + ধব (স্বামী) + আ]। বি. বৈধব্য। বিধবাবিবাহ বি. বিধবা স্ত্রীলোকের পুনর্বিবাহ।

বিধানসভা

বিধানসভা বি. আইনপ্রণয়নের ক্ষমতাবিশিষ্ট জনপ্রতিনিধিসভা, Legislative Assembly (স.প.)।

বিধানপরিষদ

বিধানপরিষদ বি. আইনপ্রণয়ন ও সে-বিষয়ে আলোচনার জন্য বিশেষ যোগ্যতাসম্পন্ন জনপ্রতিনিধিদের সভা, Legislative Council (স.প.)।

বিধান

বিধান [ bidhāna ] বি. 1 শাস্ত্রবিহিত ব্যবস্থা বা নিয়ম; 2 কর্তব্যনির্দেশ (ধর্মের বিধান); 3 ব্যবস্থা, সম্পাদন, মীমাংসা (ঐক্যবিধান, আনন্দবিধান, তাঁর বিধানই মেনে নেওয়া হল); 4 আইন বা আইনপ্রণয়ন (বিধানসভা)। [সং. বি + √ ধা + অন]। বিধানপরিষদ বি. আইনপ্রণয়ন ও সে-বিষয়ে আলোচনার জন্য বিশেষ যোগ্যতাসম্পন্ন জনপ্রতিনিধিদের সভা, Legislative Council (স.প.)। বিধানসভা বি. আইনপ্রণয়নের ক্ষমতাবিশিষ্ট জনপ্রতিনিধিসভা, Legislative Assembly (স.প.)।

বিধাতা

বিধাতা [ bidhātā ] (-র্তৃ) বি. 1 বিধানকর্তা, যিনি বিধান করেন (‘ভারতভাগ্যবিধাতা’: রবীন্দ্র); 2 ঈশ্বর; 3 ব্রহ্মা। [সং. বি + √ ধা + তৃ]। বিধাতাপুরুষ বি. ঈশ্বর; শুভাশুভ নিয়ন্ত্রণকারী দেবতা।

বিদ্রুত

বিদ্রুত [ bidruta ] বিণ. 1 দ্রবীভূত, গলিত; 2 পলায়িত। [সং. বি + √ দ্রু + ত]।