বিধিজ্ঞ

বিধিজ্ঞ বিণ. শাস্ত্রীয় বিষয়ে অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে এমন।

বিধি

বিধি [ bidhi ] বি. 1 বিধান, নিয়ম, ব্যবস্থা (সরকারি বিধি, পূজাবিধি); 2 উপায়, প্রণালী, ক্রম (কার্যবিধি); 3 ভাগ্য, দৈব (বিধির বিধান, বিধির বিড়ম্বনা); 4 বিধানকর্তা, ঈশ্বর (‘বিধির বাঁধন কাটবে তুমি’: রবীন্দ্র)। [সং. বি + √ ধা + ই]। বিধিজ্ঞ বিণ. শাস্ত্রীয় বিষয়ে অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে এমন। বিধিদর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্রীয় বিধি বা নিয়মাদি জানে এমন। বিধিনির্দিষ্ট বিণ. ভাগ্যের দ্বারা স্থিরীকৃত। বিধিনিষেধ বি. নিয়মের বন্ধন; নিয়মকানুন। বিধিবদ্ধ বিণ. নিয়মবদ্ধ, নির্দিষ্ট নিয়মানুযায়ী, যথাবিধি। বিধিবহির্ভূত বিণ. নিয়ম বা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় এমন; নিয়মবিরুদ্ধ; বেআইনি। বিধিবিড়ম্বনা বি. ভাগ্যের ছলনা। বিধিভঙ্গ বি. নিয়মভঙ্গ। বিধিমতো বিণ. বিধান বা নিয়ম-অনুযায়ী, যথাবিহিত (বিধিমতো শাস্তি)। বিধিলিপি বি....

বিধায়িনী

বিধায়িকা, বিধায়িনী স্ত্রী. বিধায়ক, বিধায়ী [ bidhāẏaka, bidhāẏī ] (-য়িন্) বিণ. বি. 1 বিধানকর্তা, ব্যবস্থাপক; 2 সম্পাদনকারী, সংঘটনকারী (‘জনগণঐক্যবিধায়ক; রবীন্দ্র); 3 বিধানসভার সদস্য, এম এল এ (স্থানীয় বিধায়কের উপস্থিতিতে চুক্তি সম্পাদিত হল)। [সং. বি + √ ধা + অক, ইন্]।

বিধায়িকা

বিধায়ী

বিধায়ক, বিধায়ী [ bidhāẏaka, bidhāẏī ] (-য়িন্) বিণ. বি. 1 বিধানকর্তা, ব্যবস্থাপক; 2 সম্পাদনকারী, সংঘটনকারী (‘জনগণঐক্যবিধায়ক; রবীন্দ্র); 3 বিধানসভার সদস্য, এম এল এ (স্থানীয় বিধায়কের উপস্থিতিতে চুক্তি সম্পাদিত হল)। [সং. বি + √ ধা + অক, ইন্]। স্ত্রী. বিধায়িকা, বিধায়িনী।

বিধায়ক

বিধায়

বিধায় [ bidhāẏa ] অব্য. কারণে, জন্য, সেই হেতু (অসুস্থতা বিধায়, বিষয়টি অত্যন্ত গুরুতর বিধায়)। [সং. বিধা। বর্ত. অপ্র.]।

বিধিবহির্ভূত

বিধিবহির্ভূত বিণ. নিয়ম বা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় এমন; নিয়মবিরুদ্ধ; বেআইনি।

বিধাতব্য

বিধাতব্য [ bidhātabya ] বিণ. করণীয়, বিধেয়। [সং. বি + √ ধা + তব্য]।

বিধা

বিধা [ bidhā ] বি. 1 প্রকার, রকম (-বিধ দ্র); 2 ব্যবস্থা (সুবিধা)। [সং. √ বিধ্ + অ + আ]।