বিনম্রা

বিনম্রা স্ত্রী. বিনম্র [ binamra ] বিণ. 1 অতিশয় নম্র; 2 অতি বিনীত, বিনয়াবনত (বিনম্র সেবক, বিনম্র বচন)। [সং. বি + নম্র]।

বিনম্র

বিনম্র [ binamra ] বিণ. 1 অতিশয় নম্র; 2 অতি বিনীত, বিনয়াবনত (বিনম্র সেবক, বিনম্র বচন)। [সং. বি + নম্র]। স্ত্রী. বিনম্রা। বি. বিনম্রতা।

বিনমিত

বিনমিত বিণ. বিনীত, বিনয়নম্র; অবনমিত।

বিনমন

বিনমন [ binamana ] বি. 1 বিনয়, নম্রতা; 2 অবনমন, নীচে নামানো, নিচু করা। [সং. বি + নমন]। বিনমিত বিণ. বিনীত, বিনয়নম্র; অবনমিত।

বিনতি

বিনতি বি. 1 প্রণতি; 2 নম্রতা, বিনয়; 3 বিনয়পূর্বক নিবেদন, অনুনয়।

বৈনতেয়

বৈনতেয়, বিনতানন্দন [ bainatēẏa ] বি. 1 বিনতার পুত্র; 2 বিনতার পুত্র গরুড়; 3 বিনতার পুত্র অরুণ। [সং. বিনতা + এয়]।

বিনতানন্দন

বিনতানন্দন, বৈনতেয় বি. বিনতার পুত্র অরুণ ও গরুড়।

বিনতা

বিনতা বিণ. বিনত -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. কশ্যপমুনির পত্নী।

বিনয়নম্র

বিনয়নম্র বিণ. বিনয়াবনত (বিনয়নম্র ব্যবহার)।

বিনত

বিনত [ binata ] বিণ. 1 নিচু হয়ে আছে এমন, অবনত, নত; 2 প্রণত; 3 নম্র (বিনত ভঙ্গি)। [সং. বি + নত]। বিনতা বিণ. বিনত -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. কশ্যপমুনির পত্নী। বিনতানন্দন, বৈনতেয় বি. বিনতার পুত্র অরুণ ও গরুড়। বিনতি বি. 1 প্রণতি; 2 নম্রতা, বিনয়; 3 বিনয়পূর্বক নিবেদন, অনুনয়।