বিনয় [ binaẏa ] বি. 1 নম্রতা; 2 বিনীত নিবেদন, মিনতি; 3 শিক্ষা (তু. বৌ. শা. বিনয়পিটক); 4 দমন, শাসন। [সং. বি + √ নী + অ]। বিনয়নম্র বিণ. বিনয়াবনত (বিনয়নম্র ব্যবহার)। বিনয়াবনত বিণ. বিনয়ে অবনত; অতি বিনয়ী। স্ত্রী. বিনয়াবনতা। বিনয়ী (-য়িন্) বিণ. বিনয়যুক্ত, বিনীত।