বিনাশধর্মী

বিনাশধর্মী (-ধর্মিন্) বিণ. বিনাশশীল; বিনাশ করে এমন।

বিনাশন

বিনাশন বি. বিনাশ করা। ☐ বিণ. বিনাশকর, বিনাশ করে এমন (বিঘ্নবিনাশন, তিমিরবিনাশন)।

বিনাশ

বিনাশ [ bināśa ] বি. 1 ধ্বংস, লোপ; 2 উচ্ছেদ; 3 মৃত্যু বা নিধন (শত্রুবিনাশ); 4 ক্ষয় (ঐশ্বর্যবিনাশ, ধনবিনাশ)। [সং. বি + √ নশ্ + অ]। বিনাশক বিণ. বিনাশকারী। বিনাশন বি. বিনাশ করা। ☐ বিণ. বিনাশকর, বিনাশ করে এমন (বিঘ্নবিনাশন, তিমিরবিনাশন)। বিনাশধর্মী (-ধর্মিন্) বিণ. বিনাশশীল; বিনাশ করে এমন। বিনাশশীল বিণ. বিনাশক, বিনাশ করে এমন। বিনাশিত বিণ. বিনষ্ট বা ধ্বংস বা বিদূরিত করা হয়েছে এমন; নিহত। বিনাশী (-শিন্) বিণ. বিনাশকারী, বিনাশক; বিনাশলীল। স্ত্রী. বিনাশিনী।

বিনায়ক

বিনায়ক [ bināẏaka ] বি. 1 গণনায়ক, গণেশ; 2 শিক্ষক, গুরু; 3 বুদ্ধদেব; 4 গরুড়। [সং. বি + √নী + অক]।

বিনা বাধায়

বিনা বাধায় ক্রি-বিণ. কোনো বাধা না পেয়ে, অপ্রতিহতভাবে।

বিনা বাক্যব্যয়ে

বিনা বাক্যব্যয়ে ক্রি-বিণ. কোনো কথা না বলে (বিনা বাক্যব্যয়ে পিতার আদেশ মেনে নিল)।

বিনা

বিনা1 [ binā1 ] অব্য. ভিন্ন, ছাড়া, ব্যতীত (বিনা প্রমাণে, বিনামূল্যে, ‘দুঃখ বিনা সুখভোগ হয় কি মহীতে’)। [সং. বি + না]। বিনা বাক্যব্যয়ে ক্রি-বিণ. কোনো কথা না বলে (বিনা বাক্যব্যয়ে পিতার আদেশ মেনে নিল)। বিনা বাধায় ক্রি-বিণ. কোনো বাধা না পেয়ে, অপ্রতিহতভাবে। বিনামূল্যে ক্রি-বিণ. কোনো মূল্য ছাড়াই, মাগনা। বিনা2 [ binā2 ] ক্রি. বিনানো, রচনা করা, বানানো। [সং.√ বর্ণ্ + বাং. আ]। বিনানো, বিননো ক্রি. বি. 1 বেণি রচনা করা; 2 জড়িয়ে বেণির মতো করা; 3 ধীরে ধীরে বিস্তারিত করে বর্ণনা করা বা বিলাপ করা (বিনিয়ে বিনিয়ে বলা)। ☐ বিণ. জড়িয়ে বেণির মতো করা হয়েছে এমন।