ব বিনিয়ত বিনিয়ত [ biniẏata ] বিণ. সংযত, নিয়ন্ত্রিত (বিনিয়ত আচরণ, বিনিয়ত আহার); 2 নিবারিত (বিনিয়ত ক্রোধ, বিনিয়ত উত্তেজনা)। [সং. বি + নি + √ যম্ + ত]। বিনিয়ম বি. সংযম, নিয়ন্ত্রণ, শাসন; নিয়ম; নিবারণ।
ব বিনিযুক্ত বিনিযুক্ত [ bini-yukta ] বিণ. 1 নিযুক্ত (চাকুরিতে বিনিযুক্ত); 2 প্রেরিত; 3 অর্পিত; 4 (ব্যাবসা ইত্যাদিতে মূলধনরূপে) খাটানো বা লগ্নি করা হয়েছে এমন। [সং. বি + নিযুক্ত]।
ব বিনিপাত বিনিপাত [ binipāta ] বি. 1 বিশেষভাবে নিপাত, বিনাশ, ধ্বংস (শত্রুসৈন্য-বিনিপাত); 2 অধঃপাত, পতন; 3 দেবতার দেওয়া দুঃখ। [সং. বি + নিপাত]।
ব বিনিন্দিতা বিনিন্দিতা স্ত্রী. বিনিন্দিত [ binindita ] বিণ. বিশেষভাবে বা ব্যাপকভাবে নিন্দিত (কাংস্যবিনিন্দিত কণ্ঠ, বিশ্ববিনিন্দিত)। [সং. বি + নিন্দিত]।
ব বিনিন্দিত বিনিন্দিত [ binindita ] বিণ. বিশেষভাবে বা ব্যাপকভাবে নিন্দিত (কাংস্যবিনিন্দিত কণ্ঠ, বিশ্ববিনিন্দিত)। [সং. বি + নিন্দিত]। স্ত্রী. বিনিন্দিতা।
ব বিনিঃসরণ বিনিঃসরণ [ biniḥsaraṇa ] বি. বার হওয়া, নির্গমন (মলবিনিঃসরণ)। [সং. বি + নিঃসরণ]। বিনিঃসৃত বিণ. বহির্গত, নির্গত, নিঃসৃত।