ব বিনির্দেশ বিনির্দেশ [ binirdēśa ] বি. বিশেষভাবে নির্দিষ্ট করা specification (বি.প) [সং. বি + নির্দেশ]। বিণ. বিনির্দিষ্ট।
ব বিনির্ণয় বিনির্ণয় [ binirṇaẏa ] বি. 1 স্হিরীকরণ, নির্ধারণ (মূল্য-বিনির্ণয়); 2 বিচারপূর্বক প্রদত্ত ব্যবস্হা, সিদ্ধান্ত, রোয়োদাদ, award (স.প.)। [সং. বি + নির্ + √ নী + অ]। বিনির্ণীত বিণ. স্হিরীকৃত, বিশেষভাবে নির্ধারিত।
ব বিনির্গত বিনির্গত [ binirgata ] বিণ. বহির্গত, নিষ্ক্রান্ত, বাইরে বেরিয়ে গেছে এমন (বিনির্গত অশ্রু, বিনির্গত রুধির)। [সং. বি + নির্ + √ গম্ + ত]। বিনির্গম, বিনির্গমন বি. বহির্গমন, নিষ্ক্রমণ; নিঃসরণ।
ব বিনিয়োজিত বিনিয়োজিত [ biniẏōjita ] বিণ. 1 বিনিয়োগ করা হয়েছে এমন; 2 অর্পিত; 3 প্রেরিত; 4 নিযুক্ত; 5 প্রবর্তিত। [সং. বি + নি + √ যোজি + ত]।
ব বিনিয়োগ বিনিয়োগ [ biniẏōga ] বি. 1 (ব্যাবসা ইত্যাদিতে মূলধনরূপে) খাটানো বা কাজে লাগানো (ব্যাবসায় বহু অর্থ বিনিয়োগ করা হয়েছে); 2 প্রয়োগ (বুদ্ধিবিনিয়োগ); 3 প্রেরণ; 4 অর্পণ। [সং. বি + নি + √ যুজ্ + অ]।