বিনোদন

বিনোদন বি. 1 সানন্দে যাপন (অবসর-বিনোদন); 2 মোচন, অপনোদন, দূরীকরণ (ক্লান্তি-বিনোদন)।

বিন্ধ্য

বিন্ধ্য [ bindhya ] বি. ভারতের মধ্যাঞ্চলে পূর্বপশ্চিমে বিস্তৃত পর্বতমালাবিশেষ। [সং. বি + √ ধ্যৈ + অ (নি. ম্ আগম)]। বিন্ধ্যবাসিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. (স্ত্রী.) বিন্ধ্যপর্বতে বাসকারিণী। বিন্ধ্যাচল বি. বিন্ধ্যপর্বত। বিন্ধ্যারণ্য বি. বিন্ধ্য পর্বতের অরণ্য।

বিন্ধা

বিন্ধা [ bindhā ] ক্রি. (প্রা. কা.) বিদ্ধ করা (‘বিন্ধহ পরম নির্বাণে’: চর্যা)। বিঁধা, বেঁধা দ্র।

বিন্দুমাত্র

বিন্দুমাত্র বি. সামান্যমাত্র, লেশমাত্র (বিন্দুমাত্র সন্দেহ করেনি)।

বিন্দুবিসর্গ

বিন্দুবিসর্গ বি. (আল.) 1 অতি সামান্য পরিমাণ; 2 সামান্যতম আভাস (সে এ-ব্যাপারের বিন্দুবিসর্গও জানত না)।

বিন্দু

বিন্দু [ bindu ] বি. 1 ফোঁটা (রক্তবিন্দু); 2 অনুস্বার বা অনুরূপ আকারের চিহ্নবিশেষ (বিন্দুবিসর্গ); 3 (জ্যামি.) দৈর্ঘ্য প্রস্হ-বেধহীন অবস্হাননির্দেশক চিহ্নবিশেষ; 4 শুক্র (বিন্দুধারণ); 5 কণা বা কণিকা (একবিন্দুও অবশিষ্ট নেই)। [সং. √ বিন্দ্ + উ]। বিন্দুতে সিন্ধু জ্ঞান — সামান্য বা অত্যল্প পরিমাণকেই প্রচুর বলে কল্পনা। বিন্দুবিসর্গ বি. (আল.) 1 অতি সামান্য পরিমাণ; 2 সামান্যতম আভাস (সে এ-ব্যাপারের বিন্দুবিসর্গও জানত না)। বিন্দুমাত্র বি. সামান্যমাত্র, লেশমাত্র (বিন্দুমাত্র সন্দেহ করেনি)।

বিন্তি

বিন্তি [ binti ] বি. তাসের খেলাবিশেষ। [পো. vinte]।

বিনোদিনী

বিনোদিনী বিণ. বিনোদী-র স্ত্রীলিঙ্গে; 1 সুন্দরী; 2 আনন্দদায়িনী। ☐ বি. শ্রীরাধিকা।

বিনোদ

বিনোদ [ binōda ] বি. 1 সন্তোষ বা সন্তোষসাধন, আনন্দ বা আনন্দিতকরণ; 2 আমোদ, আমোদ-প্রমোদ, বিহার। ☐ বিণ. মনোরম (বিনোদ বেণি); প্রিয়; সুন্দর (বিনোদ নাগর)। [সং. বি + √ নুদ্ + অ]। বিনোদন বি. 1 সানন্দে যাপন (অবসর-বিনোদন); 2 মোচন, অপনোদন, দূরীকরণ (ক্লান্তি-বিনোদন)। বিনোদিত বিণ. আমোদিত বা তুষ্ট বা দূরীকৃত হয়েছে এমন। বিনোদিয়া বিণ. (প্রা. কা.) আনন্দদায়ক, রমণীয় (‘বিনোদিয়া বেণীর শোভায়’: ভা. চ.)। বিনোদী (-দিন্) বিণ. 1 বিনোদনকারী; 2 আনন্দদায়ক। বিনোদিনী বিণ. বিনোদী-র স্ত্রীলিঙ্গে; 1 সুন্দরী; 2 আনন্দদায়িনী। ☐ বি. শ্রীরাধিকা।