বিন্যাস

বিন্যাস [ binyāsa ] বি. 1 সুশৃঙ্খলভাবে স্হাপন বা রক্ষণ; 2 সুন্দরভাবে বা পরিপাটিভাবে রচনা বা সজ্জা (শব্দবিন্যাস, কেশবিন্যাস)। [সং. বি + নি + √ অস্ + অ]। বিন্যস্ত বিণ. সুশৃঙ্খলভাবে স্হাপিত বা রচিত (সুবিন্যস্ত বেশবাস, সুবিন্যস্ত যুক্তিপরম্পরা)।

বিন্ধ্যবাসিনী

বিন্ধ্যবাসিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. (স্ত্রী.) বিন্ধ্যপর্বতে বাসকারিণী।

বিপণি

বিপণি, বিপণী [ bipaṇi, bipaṇī ] বি. 1 দোকান; 2 বাজার, হাট; 3 পণ্যশালা (‘কতই বিপণি, কতই পণ্য’: রবীন্দ্র)। [সং. বি + √ পণ্ + ই, ঈ]।

বিপণন

বিপণন [ bipaṇana ] বি. বিক্রয়ের জন্য বাজারে দেওয়া, বাজারে বিক্রয়ের ব্যবস্হা করা, marketing. [সং. বি + √ পণ্ + অন]।

বিপজ্জনক

বিপজ্জনক [ bipajjanaka ] বিণ. বিপদ সৃষ্টি করে বা বিপদে ফেলে এমন; (যাতে) বিপদের ভয় আছে এমন, মারাত্মক (বিপজ্জনক পরিস্হিতি, বিপজ্জনক ব্যাপার)। [সং. বিপদ্ + জনক]।

বিনোদী

বিনোদী (-দিন্) বিণ. 1 বিনোদনকারী; 2 আনন্দদায়ক।

বিনোদিয়া

বিনোদিয়া বিণ. (প্রা. কা.) আনন্দদায়ক, রমণীয় (‘বিনোদিয়া বেণীর শোভায়’: ভা. চ.)।

বিনোদিত

বিনোদিত বিণ. আমোদিত বা তুষ্ট বা দূরীকৃত হয়েছে এমন।