বিপদরেখা

বিপদরেখা, বিপতসীমা (বিপৎসীমা, বিপত্-সীমা) বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level.

বিপদচিহ্ন

বিপদচিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন।

বিপদগ্রস্ত

বিপদ্-গ্রস্ত, বিপদগ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন।

বিপদগর্ভ

বিপদ্-গর্ভ, বিপদগর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত।

বিপতপাত

বিপতপাত (বিপৎপাত, বিপত্-পাত) বি. বিপদ ঘটা (বিপত্পাতের সম্ভাবনা)।

বিপথচারী

বিপথচারী (-রিন্) বিণ. বিপথে চলছে এমন, কুপথ অনুসরণ করছে এমন। স্ত্রী. বিপথচারিণী। বি.বিপথচারিতা।

বিপথগামিনী

বিপথগামিনী স্ত্রী. বিপথগামী (-মিন্) বিণ. বিপথে গেছে এমন (অল্পবয়সেই বিপথগামী হয়েছে)।

বিপথগামী

বিপথগামী (-মিন্) বিণ. বিপথে গেছে এমন (অল্পবয়সেই বিপথগামী হয়েছে)। স্ত্রী. বিপথগামিনী।