বিপন্মুক্তি
বিপন্মুক্তি বি. বিপন্মুক্ত [ bipanmukta ] বিণ. বিপদ থেকে নিষ্কৃতি লাভ করেছে এমন। [সং. বিপদ্ + মুক্ত]।
বিপন্মুক্ত
বিপন্মুক্ত [ bipanmukta ] বিণ. বিপদ থেকে নিষ্কৃতি লাভ করেছে এমন। [সং. বিপদ্ + মুক্ত]। বি. বিপন্মুক্তি।
বিপদ
বিপদ, (অপ্র.) বিপত্ (বিপদ্) [ bipada, (apra.) bipat (bipad) ] বি. 1 সংকট, বিপত্তি, আপদ; 2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?); 3 দুর্ঘটনা, দুর্দৈব; 4 দুরবস্হা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)। [সং. বি + √ পদ্ + ক্বিপ্]। বিপতকাল (বিপৎকাল, বিপত্-কাল) বি. বিপজ্জনক সময়, বিপদের সময়। বিপতপাত (বিপৎপাত, বিপত্-পাত) বি. বিপদ ঘটা (বিপত্পাতের সম্ভাবনা)। বিপদ্-গর্ভ, বিপদগর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত। বিপদ্-গ্রস্ত, বিপদগ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন। বিপদচিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন। বিপদবহুল বিণ. বিপত্পূর্ণ। বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী। বিপদরেখা, বিপতসীমা (বিপৎসীমা, বিপত্-সীমা) বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত...