বিপ্রকর্ষ

বিপ্রকর্ষ [ biprakarṣa ] বি. 1 দূরত্ব; 2 দূরে অবস্হান; 3 (ব্যাক.) স্বরভক্তি অর্থাত্ উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনবর্ণের মধ্যে স্বরধ্বনির আনয়ন-যথা কর্ম > করম, স্নান > সিনান। [সং. বি + প্র + √ কৃষ্ + অ]। বিপ্রকর্ষণ বি. দূরে সরিয়ে দেওয়া; বিকর্ষণ; ঠেলা। বিপ্রকৃষ্ট বিণ. 1 বিপ্রকর্ষণ করা হয়েছে এমন; 2 দূরবর্তী।

বিপ্র

বিপ্র [ bipra ] বি. 1 ব্রাহ্মণ; 2 বেদজ্ঞ ব্রাহ্মণ। [সং. বি + √ প্রা + অ]।

বিপুলায়তন

বিপুলায়তন বিণ. বিরাট আকারের, অতি বিরাট (বিপুলায়তন ভূখণ্ড)।

বিপুলা

বিপুলা স্ত্রী. বিপুল [ bipula ] বিণ. 1 বিশাল (বিপুল সমারোহ); 2 প্রচুর (বিপুল ঐশ্বর্য, বিপুল সংবর্ধনা); 3 অতি বৃহত্, বিরাট (বিপুলকায়); 4 প্রশস্ত (বিপুল সমুদ্র); 5 স্হূল (বিপুল স্কন্ধ); 6 মহান (বিপুল অন্তর, বিপুল হৃদয়)। [সং. বি + √ পুল্ + অ]।

বিপুল

বিপুল [ bipula ] বিণ. 1 বিশাল (বিপুল সমারোহ); 2 প্রচুর (বিপুল ঐশ্বর্য, বিপুল সংবর্ধনা); 3 অতি বৃহত্, বিরাট (বিপুলকায়); 4 প্রশস্ত (বিপুল সমুদ্র); 5 স্হূল (বিপুল স্কন্ধ); 6 মহান (বিপুল অন্তর, বিপুল হৃদয়)। [সং. বি + √ পুল্ + অ]। স্ত্রী. বিপুলা। বিপুলায়তন বিণ. বিরাট আকারের, অতি বিরাট (বিপুলায়তন ভূখণ্ড)।

বিপিনবিহারী

বিপিনবিহারী (-রিন) বিণ. বনে ভ্রমণকারী। ☐ বি. শ্রীকৃষ্ণ।

বিপিন

বিপিন [ bipina ] বি. অরণ্য, বন। [সং. √ বেপ্ + ইন্]। বিপিনবিহারী (-রিন) বিণ. বনে ভ্রমণকারী। ☐ বি. শ্রীকৃষ্ণ।

বিপিতা

বিপিতা [ bipitā ] (-পিতৃ) বি. জন্মদাতা পিতা ভিন্ন মাতার অন্য স্বামী, সত্-বাপ। [সং. বি + পিতৃ]।

বিপাশা

বিপাশা [ bipāśā ] বি. পাঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুনদের শাখাবিশেষ, Beas. [সং. বি + √ পাশি + আ]।