বিপ্লবী

বিপ্লবী (-বিন্) বিণ. বি. বিপ্লব ঘটাতে ইচ্ছুক বা চেষ্টিত; বিপ্লবের সমর্থক।

বিবক্ষিত

বিবক্ষিত বিণ. বলতে ইচ্ছা করা হয়েছে এমন, বলতে চাওয়া হয়েছে এমন (চিরবিবক্ষিত কথা)।

বিবক্ষা

বিবক্ষা [ bibakṣā ] বি. বলার ইচ্ছা। [সং. √ বচ্ + সন্ + আ]। বিবক্ষিত বিণ. বলতে ইচ্ছা করা হয়েছে এমন, বলতে চাওয়া হয়েছে এমন (চিরবিবক্ষিত কথা)। বিবক্ষু বিণ. বলতে ইচ্ছুক।

বিফলমনোরথ

বিফলকাম, বিফলমনোরথ বিণ. ব্যর্থ; কামনা বা মনোবাসনা পূর্ণ হয়নি এমন।

বিফলকাম

বিফলকাম, বিফলমনোরথ বিণ. ব্যর্থ; কামনা বা মনোবাসনা পূর্ণ হয়নি এমন।

বিপ্রতিপত্তি

বিপ্রতিপত্তি [ biprati-patti ] বি. 1 বিরোধ; 2 বিরুদ্ধ জ্ঞান; 3 পার্থক্য; 4 সংশয়। [সং. বি (=বিপরীত) + প্রতিপত্তি (=জ্ঞান)]। বিপ্রতিপন্ন বিণ. বিরুদ্ধ; বিরুদ্ধ জ্ঞানপূর্ণ; পার্থক্যযুক্ত, সন্দেহযুক্ত, সংশয়পূর্ণ।

বিপ্রকীর্ণ

বিপ্রকীর্ণ [ bipra-kīrṇa ] বিণ. ইতস্তত বিক্ষিপ্ত বা ছড়ানো, এলোমেলোভাবে ছড়ানো রয়েছে এমন। [সং. বি + প্র + কীর্ণ]।

বিপ্রকার

বিপ্রকার [ bipra-kāra ] বি. 1 অপকার, ক্ষতি; 2 তিরস্কার; 3 নানা প্রকার। [সং. বি + প্র + √ কৃ + অ]।

বিপ্রকৃষ্ট

বিপ্রকৃষ্ট বিণ. 1 বিপ্রকর্ষণ করা হয়েছে এমন; 2 দূরবর্তী।