বিবদমানা

বিবদমানা স্ত্রী. বিবদমান [ bibada-māna ] বিণ. 1 বিবাদ বা কলহ করছে এমন; 2 বিরুদ্ধমতাবলম্বী (বিবদমান গোষ্ঠীগুলি)। [সং. বি + √ বদ্ + আন (মান)]।

বিবদমান

বিবদমান [ bibada-māna ] বিণ. 1 বিবাদ বা কলহ করছে এমন; 2 বিরুদ্ধমতাবলম্বী (বিবদমান গোষ্ঠীগুলি)। [সং. বি + √ বদ্ + আন (মান)]। স্ত্রী. বিবদমানা।

বিবতসা

বিবত্সা1 (বিবতসা, বিবৎসা) [ bibatsā1 ] বি. বাস করার ইচ্ছা। [সং. √ বস্ + সন্ + অ + আ]। বিবত্সা2 [ bibatsā2 ] বিণ. যে গাভির বাছুর মারা গেছে, বত্সহীনা। [সং. বি + বত্স + আ]।

বিবর্জিত

বিবর্জিত বিণ. 1 সম্পূর্ণ পরিত্যক্ত; 2 রহিত (রাগদ্বেষ বিবর্জিত)। স্ত্রী. বিবর্জিতা (স্বামীবিবর্জিতা)।

বিফল

বিফল [ biphala ] বিণ ব্যর্থ, নিষ্ফল, নিরর্থক (বিফলকাম, বিফল বাসনা)। [সং. + বি (ব্যর্থ) + ফল]। বিফলকাম, বিফলমনোরথ বিণ. ব্যর্থ; কামনা বা মনোবাসনা পূর্ণ হয়নি এমন।

বিপ্লুত

বিপ্লুত [ bipluta ] বিণ. 1 বিপর্যস্ত; বিধ্বস্ত; 2 উপদ্রুত; 3 বিহ্বল (ভয়বিপ্লুত); 4 প্লাবিত (অশ্রুবিপ্লুত)। [সং. বি + প্লুত]।

বিপ্লাবিত

বিপ্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন, নিমজ্জিত; বিধ্বস্ত।

বিপ্লাবন

বিপ্লাবন [ biplābana ] বি. 1 বন্যা, জলপ্লাবন; 2 ধ্বংস। [সং. বি + প্লাবন]। বিপ্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন, নিমজ্জিত; বিধ্বস্ত।

বিপ্লবাত্মক

বিপ্লবাত্মক বিণ. বৈপ্লবিক; বিরাট ও আমূল পরিবর্তনমূলক।

বিপ্লববাদ

বিপ্লববাদ বি. বিপ্লবের সমর্থন বা বিপ্লবের পন্হার সমর্থন।