ব বিবর্ণ বিবর্ণ [ bibarṇa ] বিণ. 1 নিষ্প্রভ, ফ্যাকাসে (দুসংবাদ শুনে মুখ বিবর্ণ হওয়া); 2 মলিন (বিবর্ণ পোশাক)। [সং. বি + বর্ণ]। স্ত্রী. বিবর্ণা। বি. বিবর্ণতা।
ব বিবর্জিতা বিবর্জিতা (স্বামীবিবর্জিতা) স্ত্রী. বিবর্জিত বিণ. 1 সম্পূর্ণ পরিত্যক্ত; 2 রহিত (রাগদ্বেষ বিবর্জিত)।
ব বিবর্জক বিবর্জক [ bibarjaka ] বিণ. বর্জনকারী, ত্যাগকারী। [সং. বি + √ বর্জ্ + অক]। বিবর্জন বি. সম্পূর্ণ বর্জন, পরিত্যাগ। বিবর্জিত বিণ. 1 সম্পূর্ণ পরিত্যক্ত; 2 রহিত (রাগদ্বেষ বিবর্জিত)। স্ত্রী. বিবর্জিতা (স্বামীবিবর্জিতা)।
ব বিবরা বিবরা [ bibarā ] ক্রি. (কাব্যে) বিবৃত করা, বিশদভাবে বলা (‘কহ মোরে বিবরিয়া’: মধু.)। [সং. বি + √ বৃ + বাং. আ]।
ব বিবমিষা বিবমিষা [ bibamiṣā ] বি. বমন করার ইচ্ছা; বমির ভাব। [সং. √ বম্ + সন্ + অ + আ]। বিবমিষু বিণ. বমনেচ্ছু।