বিবিধার্থ

বিবিধার্থ বি. নানারকম অর্থ; বিভিন্ন অর্থ। ☐ বিণ. বিবিধ অর্থযুক্ত বা অর্থসংবলিত।

বিবাসন

বিবাসন, বিবাস [ bibāsana, bibāsa ] বি. স্বদেশ থেকে দূরীকরণ, নির্বাসন। [সং. বি + বাসন, বাস]। বিবাসিত বিণ. নির্বাসিত।

বিবাদি

বিবাদি [ bibādi ] বিণ. বিবাদের বিষয়ীভূত, বিবাদ-সংক্রান্ত (বিবাদি সম্পত্তি)। [সং. বিবাদ + বাং. ই]।

বিবাদিনী

বিবাদিনী স্ত্রী. বিবাদী (-দিন্) বিণ. বিবাদকারী। ☐ বি. 1 মোকদ্দমায় প্রতিপক্ষ; 2 (সংগীতে) বাদী স্বরের বিরোধী স্বর।

বিবিয়ানা

বিবিয়ানা বি. মেমের মতো বিলাসিতা বা বিলাসী সাজসজ্জা।

বিবি

বিবি [ bibi ] বি. 1 মুসলমান মহিলা; 2 সম্ভ্রান্ত মুসলমানের পত্নী; 3 ইয়োরোপীয় মহিলা, মেম (সাহেব-বিবি); 4 স্ত্রীমূর্তিচিহ্নিত তাসবিশেষ। ☐ বিণ. আরামপ্রিয়া, বিলাসিনী (বিবি বউ)। [ফা. বীবী]। বিবিজান বি. বিবিকে প্রিয় সম্বোধন। বিবিয়ানা বি. মেমের মতো বিলাসিতা বা বিলাসী সাজসজ্জা।

বিবাহিতা

বিবাহিতা স্ত্রী. বিবাহিত বিণ. বিবাহ করেছে এমন, পরিণীত।

বিবাহিত

বিবাহিত বিণ. বিবাহ করেছে এমন, পরিণীত। স্ত্রী. বিবাহিতা।