বিভজ্যমান

বিভজ্যমান [ bibhajya-māna ] বিণ. বিভক্ত করা হচ্ছে এমন (বিভজ্যমান সম্পত্তি)। [সং. বি + √ ভজ্ + শানচ্]।

বিভজনীয়

বিভজনীয় [ bibhajanīẏa ] বিণ. 1 ভাগযোগ্য, বিভাজ্য; 2 বণ্টনীয়। [সং. বি + √ ভজ্ + অনীয়]।

বিভঙ্গি

বিভঙ্গি [ bibhaṅgi ] বি. (প্রা. কা.) 1 ভঙ্গি; 2 রকম। [< সং. বিভঙ্গ]।

বিভঙ্গ

বিভঙ্গ [ bibhaṅga ] বি. 1 বিন্যাস, সুশৃঙ্খলভাবে স্হাপন বা রচনা; 2 ভঙ্গি (ভ্রুবিভঙ্গ, তরঙ্গবিভঙ্গ)। [সং. বি + ভঙ্গ]।

বিভক্তি

বিভক্তি [ bibhakti ] বি. 1 বিভাজন, ভাগ করা; 2 বণ্টন; 3 খণ্ডিতকরণ; 4 (ব্যাক.) পুরুষ কারক বচন কাল প্রভৃতিসূচক যে প্রত্যয় ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়। [সং. বি + √ ভজ্ + তি]।

বিভক্ত

বিভক্ত [ bibhakta ] বিণ. 1 ভাগ করা হয়েছে এমন (তিন ভাগে বিভক্ত); 2 খণ্ডিত. পৃথক্কৃত (বিভক্ত দেশ, অবিভক্ত ভারত); 3 বণ্টিত (পুত্রদের মধ্যে বিভক্ত সম্পত্তি)। [সং. বি + √ ভজ্ + ত]।

বিব্রত

বিব্রত [ bibrata ] বিণ. 1 ব্যতিব্যস্ত; 2 বিপন্ন, বিপর্যস্ত (কন্যাদায়ে বিব্রত); 3 লজ্জিত, কুণ্ঠিত। [দেশি-তু. সং. বিবর্ত]।

বিবেচ্য

বিবেচনীয়, বিবেচ্য বিণ. বিবেচনার যোগ্য।

বিবেচিত

বিবেচিত বিণ. বিবেচনা করা হয়েছে এমন।