বিভুতা

বিভুতা, বিভুত্ব বি. বিভু [ bibhu ] বি. 1 পরমেশ্বর; 2 প্রভু; 3 ব্রহ্মা বিষ্ণু বা শিব; 4 আকাশ। ☐ বিণ. সর্বব্যাপী। [সং. বি + √ ভূ + উ]।

বিভু

বিভু [ bibhu ] বি. 1 পরমেশ্বর; 2 প্রভু; 3 ব্রহ্মা বিষ্ণু বা শিব; 4 আকাশ। ☐ বিণ. সর্বব্যাপী। [সং. বি + √ ভূ + উ]। বি. বিভুতা, বিভুত্ব।

বিভীষিকাময়

বিভীষিকাপূর্ণ, বিভীষিকাময় বিণ. অতি ভয়ংকর (বিভীষিকাময় দিনগুলির স্মৃতি)।

বিভীষিকাপূর্ণ

বিভীষিকাপূর্ণ, বিভীষিকাময় বিণ. অতি ভয়ংকর (বিভীষিকাময় দিনগুলির স্মৃতি)।

বিভীষিকা

বিভীষিকা [ bibhīṣikā ] বি. 1 ভীষণ ভয় বা আতঙ্ক; 2 ভয় প্রদর্শন; 3 ভীতিপূর্ণ বা ঘটনা (ভূমিকস্পের বিভীষিকা)। [সং. বি √ ভী + ণিচ্ + অক + আ]। বিভীষিকাপূর্ণ, বিভীষিকাময় বিণ. অতি ভয়ংকর (বিভীষিকাময় দিনগুলির স্মৃতি)।

বিভীষণবাহিনী

বিভীষণ-বাহিনী বি. দেশের ভিতরে শত্রুতর দল, যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষে স্বদেশের শত্রুদের সঙ্গে যোগ দেয়, fifth column.

বিভীষণ

বিভীষণ [ bibhīṣaṇa ] বিণ. অতি ভয়ংকর। ☐ বি. 1 রাবণের কনিষ্ঠ ভ্রাতা; 2 (আল.) ঘরের শত্রু (বিভীষণদের সম্পর্কে সাবধান থেকো)। [সং. বি + ভীষণ]। বিভীষণ-বাহিনী বি. দেশের ভিতরে শত্রুতর দল, যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষে স্বদেশের শত্রুদের সঙ্গে যোগ দেয়, fifth column. ঘরের শত্রু বিভীষণ যে ব্যক্তি (শত্রুপক্ষে যোগ দিয়ে) নিজ দেশের বা পরিবারের বা প্রতিষ্ঠানের সর্বনাশ করে।

বিভীতকী

বিভীতক, বিভীতকী [ bibhītaka, bibhītakī ] বি. বহেড়া গাছ বা তার ফল। [সং. বি (=বিগত) + ভীত + ক, =ঈ]

বিভীতক

বিভীতক, বিভীতকী [ bibhītaka, bibhītakī ] বি. বহেড়া গাছ বা তার ফল। [সং. বি (=বিগত) + ভীত + ক, =ঈ]

বিভিন্নার্থক

বিভিন্নার্থ, বিভিন্নার্থক বিণ. বিবিধ বা নানান অর্থযুক্ত।