বিভেদকামী

বিভেদকামী (-মিন্) বিণ. বিভেদ বা অনৈক্য কামনা করে এমন।

বিভেদ

বিভেদ [ bibhēda ] বি. 1 প্রভেদ, পার্থক্য; 2 দলাদলি (বিভেদ তুলে একসঙ্গে কাজ করা); 3 বিভাগ; 4 বিদারণ, বিদীর্ণ করা। [সং. বি + ভেদ]। বিভেদক বিণ. বিভেদকারী। বিভেদকামী (-মিন্) বিণ. বিভেদ বা অনৈক্য কামনা করে এমন। বিভেদন বি. বিভেদ করা; বিদারণ। বিভেদপন্হী বিণ. বিভেদ বা অনৈক্য সৃষ্টি করে বা তাকে সমর্থন করে এমন।

বিভূষিতা

বিভূষিতা স্ত্রী. বিভূষিত বিণ. বিশেষভাবে সজ্জিত বা অলংকৃত।

বিভূষিত

বিভূষিত বিণ. বিশেষভাবে সজ্জিত বা অলংকৃত। স্ত্রী. বিভূষিতা।

বিভূষণা

বিভূষণা স্ত্রী. বিভূষণ1 [ bibhūṣaṇa1 ] বিণ. ভূষণহীন, নিরলংকার। [সং. বি (বিগত) + ভূষণ]।

বিভূষণ

বিভূষণ1 [ bibhūṣaṇa1 ] বিণ. ভূষণহীন, নিরলংকার। [সং. বি (বিগত) + ভূষণ]। স্ত্রী. বিভূষণা। বিভূষণ2 [ bibhūṣaṇa2 ] বি. 1 অলংকার; 2 শোভা। [সং. বি (=বিশিষ্ট) + ভূষণ]। বিভূষিত বিণ. বিশেষভাবে সজ্জিত বা অলংকৃত। স্ত্রী. বিভূষিতা।

বিভূতিভূষণ

বিভূতিভূষণ বিণ. ভস্ম যার অঙ্গের ভূষণ। ☐ বি. 1 শিব; 2 ভস্মরূপ অলংকার।

বিভূতি

বিভূতি [ bibhūti ] বি. 1 ভগবানের ঐশ্বর্য বা শক্তি; 2 সমৃদ্ধি; 3 অষ্টবিধ যোগলব্ধ ঐশ্বর্য-যথা অণিমা লঘিমা ব্যাপ্তি প্রাকাম্য মহিমা ঈশিত্ব বশিত্ব ও কামাবসায়িতা; 4 ভস্ম, (বিভূতিভূষিত অঙ্গ)। [সং. বি + √ ভূ + তি]। বিভূতিভূষণ বিণ. ভস্ম যার অঙ্গের ভূষণ। ☐ বি. 1 শিব; 2 ভস্মরূপ অলংকার।

বিভুঁই

বিভুঁই [ bibhum̐i ] বি. বিদেশ। [সং. বি (=ভিন্ন) + বাং. ভূঁই (< সং. ভূমি)]।