বিমর্শ

বিমর্শ, বিমর্শন [ bimarśa, bimarśana ] বি. বিশেষভাবে বিচার বা বিবেচনা। [সং. বি + √ মৃশ্ + অ, অন]।

বিমর্দিত

বিমর্দিত বিণ. পিষ্ট; চূর্ণিত; দলিত, মথিত; সম্পূর্ণ পরাজিত ও বিধ্বস্ত।

বিমা

বিমা, (বর্জি.) বীমা [ bimā, (barji.) bīmā ] বি. কিস্তিতে কিস্তিতে প্রদেয় চাঁদার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কিংবা মৃত্যু বা দুর্ঘটনা ঘটলে মেয়াদের পূর্বেই জীবন সম্পত্তি বা মূল্যবান দ্রব্যাদির ক্ষতিপূরণবাবদ অর্থ পাবার চুক্তি, insurance. [ফা. বিমাহ্]। বিমাপত্র বি. বিমার দলিল, insurance policy.

বিমলতা

বিমলতা বি. বিমল [ bimala ] বিণ. 1 নির্মল, অকলুষিত, স্বচ্ছ (‘বিমল প্রভাতে মিলি একসাথে’: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর); 2 পবিত্র। [সং. বি (বিগত) + মল]।

বিমলা

বিমলা স্ত্রী. বিমল [ bimala ] বিণ. 1 নির্মল, অকলুষিত, স্বচ্ছ (‘বিমল প্রভাতে মিলি একসাথে’: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর); 2 পবিত্র। [সং. বি (বিগত) + মল]।

বিভোল

বিভোর, বিভোল [ bibhōra, bibhōla ] বিণ. 1 মুগ্ধ, আত্মহারা (‘আজি বিভোর রাতে’: রবীন্দ্র; ভাবে বিভোর); 2 আবিষ্ট, অচেতন। [< সং. বিহ্বল]।

বিভোর

বিভোর, বিভোল [ bibhōra, bibhōla ] বিণ. 1 মুগ্ধ, আত্মহারা (‘আজি বিভোর রাতে’: রবীন্দ্র; ভাবে বিভোর); 2 আবিষ্ট, অচেতন। [< সং. বিহ্বল]।

বিমর্দ

বিমর্দ, বিমর্দন [ bimarda, bimardana ] বি. 1 পেষণ; 2 চূর্ণন; 3 ঘূর্ণন; 4 মন্হন; 5 বিনাশ। [সং. বি + √ মৃদ্ + অ, অন]। বিমর্দক বিণ. বিমর্দনকারী। বিমর্দিত বিণ. পিষ্ট; চূর্ণিত; দলিত, মথিত; সম্পূর্ণ পরাজিত ও বিধ্বস্ত।