বিমৃষ্ট

বিমৃষ্ট [ bimṛṣṭa ] বিণ. বিবেচিত; বিচারিত। [সং. বি + √ মৃশ্ + ত]।

বিমৃশ্যকারিতা

বিমৃশ্যকারিতা বি. বিমৃশ্যকারী [ bimṛśya-kārī ] (-রিন্) বিণ. বিশেষভাবে বিবেচনা করে কাজ করে এমন। [সং. বিমৃশ্য (=চিন্তাপূর্বক) + √ কৃ + ইন্]।

বিমৃশ্যকারী

বিমৃশ্যকারী [ bimṛśya-kārī ] (-রিন্) বিণ. বিশেষভাবে বিবেচনা করে কাজ করে এমন। [সং. বিমৃশ্য (=চিন্তাপূর্বক) + √ কৃ + ইন্]। বি. বিমৃশ্যকারিতা।

বিমানবল

বিমানবল, বিমানবাহিনী বি. বৈমানিক সৈন্যবাহিনী, airforce.

বিমানবাহী

বিমানবাহী (-হিন্) বিণ. বিমান বহন করে এমন (বিমানবাহী জাহাজ)।

বিমুখা

বিমুখা ক্রি. (কাব্যে) নিবৃত্ত করা; অপ্রসন্ন বা প্রতিকূল করা; প্রার্থনা পূরণ না করা।

বিমুখ

বিমুখ [ bimukha ] বিণ. 1 নিবৃত্ত, স্পৃহাহীন (ভোগবিমুখ); 2 প্রতিকূল (ভাগ্যবিমুখ); 3 অপ্রসন্ন (দেবতা বিমুখ); 4 প্রার্থনা পূর্ণ করা হয়নি এমন (তাকে বিমুখ কোরো না)। [সং. বি + মুখ]। বিমুখা ক্রি. (কাব্যে) নিবৃত্ত করা; অপ্রসন্ন বা প্রতিকূল করা; প্রার্থনা পূরণ না করা।

বিমুক্তি

বিমুক্তি বি. বিমুক্ত হওয়া; মুক্তি; মোক্ষ।

বিমুক্ত

বিমুক্ত [ bimukta ] বিণ. 1 মুক্ত, মুক্তিপ্রাপ্ত; 2 মোক্ষপ্রাপ্ত; 3 পরিত্যক্ত। [সং. বি + মুক্ত]। বিমুক্তি বি. বিমুক্ত হওয়া; মুক্তি; মোক্ষ।

বিমিশ্রণ

বিমিশ্রণ বি. মিশানো, একত্রকরণ (রক্তবিমিশ্রণ)।