বিমোক্ষ

বিমোক্ষ, বিমোক্ষণ [ bimōkṣa, bimōkṣaṇa ] বি. 1 মুক্তি, উদ্ধার; 2 নিঃসারণ (রক্তবিমোক্ষণ)। [সং. বি + √ মোক্ষ্ + অ, অন]।

বিম্বিত

বিম্বাগত, বিম্বিত বিণ. প্রতিফলিত, প্রতিবিম্বিত।

বিমূর্ত

বিমূর্ত [ bimūrta ] বিণ. 1 মূর্তিহীন (বিমূর্তভাব); 2 বিষয়-নিরপেক্ষ ভাবমূলক, abstract (বি. প.)। [সং. বি + √ মূর্ছ্ + ত (নি.)]।

বিমূঢ়তা

বিমূঢ়তা বি. বিমূঢ় [ bimūḍh় ] বিণ. 1 কর্তব্যজ্ঞানহীন (বিমূঢ় জাতি, বিস্ময়বিমূঢ়); 2 মূর্খ; অজ্ঞান; 3 সম্পূর্ণ মুগ্ধ; 4 বিহ্বল। [সং. বি + মূঢ়]।

বিমূঢ়

বিমূঢ় [ bimūḍh় ] বিণ. 1 কর্তব্যজ্ঞানহীন (বিমূঢ় জাতি, বিস্ময়বিমূঢ়); 2 মূর্খ; অজ্ঞান; 3 সম্পূর্ণ মুগ্ধ; 4 বিহ্বল। [সং. বি + মূঢ়]। বি. বিমূঢ়তা।

বিমুগ্ধতা

বিমুগ্ধতা বি. বিমুগ্ধ [ bimugdha ] বিণ. 1 বিশেষভাবে মুগ্ধ (বিমুগ্ধ চিত্তে); 2 সম্পূর্ণ মোহগ্রস্ত বা আবিষ্ট (বিমুগ্ধ আত্মা)। [সং. বি + মুগ্ধ]।

বিমুগ্ধা

বিমুগ্ধা স্ত্রী. বিমুগ্ধ [ bimugdha ] বিণ. 1 বিশেষভাবে মুগ্ধ (বিমুগ্ধ চিত্তে); 2 সম্পূর্ণ মোহগ্রস্ত বা আবিষ্ট (বিমুগ্ধ আত্মা)। [সং. বি + মুগ্ধ]।

বিমুগ্ধ

বিমুগ্ধ [ bimugdha ] বিণ. 1 বিশেষভাবে মুগ্ধ (বিমুগ্ধ চিত্তে); 2 সম্পূর্ণ মোহগ্রস্ত বা আবিষ্ট (বিমুগ্ধ আত্মা)। [সং. বি + মুগ্ধ]। স্ত্রী. বিমুগ্ধা। বি. বিমুগ্ধতা।

বিমৃষ্যকারিতা

বিমৃষ্যকারী, বিমৃষ্যকারিতা [ bimṛṣya-kārī, bimṛṣya-kāritā ] যথাক্রমে বিমৃশ্যকারী ও বিমৃশ্যকারিতা -র অশুদ্ধ রূপ।

বিমৃষ্যকারী

বিমৃষ্যকারী, বিমৃষ্যকারিতা [ bimṛṣya-kārī, bimṛṣya-kāritā ] যথাক্রমে বিমৃশ্যকারী ও বিমৃশ্যকারিতা -র অশুদ্ধ রূপ।