বিম্বাগত

বিম্বাগত, বিম্বিত বিণ. প্রতিফলিত, প্রতিবিম্বিত।

বিম্ব

বিম্ব [ bimba ] বি. 1 বুদ্বুদ (‘জলের বিম্ব জলে পায় লয়’); 2 প্রতিবিম্ব, ছায়া; 3 প্রতিবিম্বের মূল বস্তু; 4 (প্রধানত চন্দ্রের বা সূর্যের) মণ্ডল; 5 তেলাকুচো ফল (বিম্বাধর)। [সং. √ বী + ব, ন্ আগম]। বিম্বক বি. তেলাকুচো ফল। বিম্বাগত, বিম্বিত বিণ. প্রতিফলিত, প্রতিবিম্বিত। বিম্বাধর, বিম্বোষ্ঠ, বিম্বৌষ্ঠ বি. পাকা তেলাকুচো ফলের মতো টুকটুকে লাল ঠোঁট। ☐ বিণ. ওইরকম ঠোঁটবিশিষ্ট (‘পক্ব বিম্বাধরোষ্ঠী’)।

বিমোহিত

বিমোহিত বিণ. মোহগ্রস্ত; মুগ্ধ, অভিভূত; মূর্ছিত।

বিমোহা

বিমোহা ক্রি. (কাব্যে) মোহিত করা।

বিমোহন

বিমোহন বি. মুগ্ধকরণ, মুগ্ধ করা; মোহ জন্মানো। ☐ বিণ. মোহজনক; মুগ্ধ করে এমন (‘ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন’: রবীন্দ্র)।

বিমোহ

বিমোহ [ bimōha ] বি. মনের জড়তা, মনের মোহাচ্ছন্নতা, মোহ। [সং. বি + মোহ]। বিমোহন বি. মুগ্ধকরণ, মুগ্ধ করা; মোহ জন্মানো। ☐ বিণ. মোহজনক; মুগ্ধ করে এমন (‘ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন’: রবীন্দ্র)। বিমোহা ক্রি. (কাব্যে) মোহিত করা। বিমোহিত বিণ. মোহগ্রস্ত; মুগ্ধ, অভিভূত; মূর্ছিত।

বিমোচিত

বিমোচিত বিণ. মুক্ত; উদ্ধারপ্রাপ্ত; পরিত্যক্ত।

বিমোচন

বিমোচন [ bimōcana ] বি. 1 মুক্তি, বন্ধনমুক্তি; 2 উদ্ধার, নিষ্কৃতি (পাপবিমোচন); 3 ত্যাগ, পরিত্যাগ (শরবিমোচন, অশ্রুবিমোচন)। [সং. বি + মোচন]। বিমোচিত বিণ. মুক্ত; উদ্ধারপ্রাপ্ত; পরিত্যক্ত।

বিমোক্ষণ

বিমোক্ষ, বিমোক্ষণ [ bimōkṣa, bimōkṣaṇa ] বি. 1 মুক্তি, উদ্ধার; 2 নিঃসারণ (রক্তবিমোক্ষণ)। [সং. বি + √ মোক্ষ্ + অ, অন]।