বিরচন

বিরচন [ biracana ] বি. 1 লিখন; 2 রচনা, প্রণয়ন, নির্মাণ; 3 গ্রথন (মাল্যবিরচন)। [সং. বি + রচন]। বিরচিত বিণ. 1 লিখিত, প্রণীত (বাল্মীকি-বিরচিত); 2 গ্রথিত।

বিরখণ্ডি

বিরখণ্ডি [ bira-khaṇḍi ] বি. তিলের সঙ্গে গুড় বা চিনি মিশিয়ে প্রস্তুত মিঠাইবিশেষ। [দেশি]।

বিরলতা

বিরলতা বি. বিরল [ birala ] বিণ. 1 কদাচিত্ ঘটে বা দেখা যায় এমন (এমন দেশপ্রেম বিরল, বিরল ঘটনা); 2 ফাঁকযুক্ত, অনিবিড় (বিরলদন্ত); 3 অতি অল্প (জনবিরল, বিরল প্রয়োগ)। ☐ বি. (বাং.) নির্জন স্হান (‘বসিয়া বিরলে’: চণ্ডী)। [সং. বি + √ রা + অল]।

বিরলকেশ

বিরলকেশ বিণ. মাথায় চুল নেই বা কম এমন (বিরলকেশ বৃদ্ধ)।

বিরল

বিরল [ birala ] বিণ. 1 কদাচিত্ ঘটে বা দেখা যায় এমন (এমন দেশপ্রেম বিরল, বিরল ঘটনা); 2 ফাঁকযুক্ত, অনিবিড় (বিরলদন্ত); 3 অতি অল্প (জনবিরল, বিরল প্রয়োগ)। ☐ বি. (বাং.) নির্জন স্হান (‘বসিয়া বিরলে’: চণ্ডী)। [সং. বি + √ রা + অল]। বি. বিরলতা। বিরলকেশ বিণ. মাথায় চুল নেই বা কম এমন (বিরলকেশ বৃদ্ধ)।

বিরতি

বিরতি বি. 1 ক্ষান্তি, নিবৃত্তি; 2 বিরাম বা অবসান (কর্মবিরতি)।

বিরক্তিকর

বিরক্তিকর বিণ. 1 অপ্রীতিকর, অসন্তোষ ঘটায় এমন; 2 অনুরাগহীন।

বিরক্তি

বিরক্তি বি. বিরক্ত হওয়ার ভাব, অসন্তোষ, অপ্রসন্নতা।

বিরক্ত

বিরক্ত [ birakta ] বিণ. 1 অনুরাগহীন, আসক্তিহীন; 2 বৈরাগ্যযুক্ত; উদাসীন; 3 (বাং.) অসন্তুষ্ট, জ্বালাতন, অপ্রসন্ন। [সং. বি + √ রন্জ্ + ত]। বিরক্তি বি. বিরক্ত হওয়ার ভাব, অসন্তোষ, অপ্রসন্নতা। বিরক্তিকর বিণ. 1 অপ্রীতিকর, অসন্তোষ ঘটায় এমন; 2 অনুরাগহীন।

বিয়োজিত

বিয়োজিত বিণ. বিযুক্ত বা বিচ্ছিন্ন বা পৃথক্কৃত করা হয়েছে এমন; বিরহিত।