বিরাজ

বিরাজ [ birāja ] বি. সগৌরবে অবস্হান (হৃদয়ে বিরাজ করা)। [সং. বি + √ রাজ্ + অ]। বিরাজমান বিণ. শোভমান; বিরাজ করছে এমন। বিরাজা ক্রি. (কাব্যে) বিরাজ করা, শোভা পাওয়া (‘জননী দুহিতা জায়া অন্তরে বিরাজে’: রবীন্দ্র)। বিরাজিত বিণ. শোভমান হয়ে বিরাজ করছে এমন; সম্যক শোভিত; প্রকাশিত।

বিরাগিণী

বিরাগিণী স্ত্রী. বিরাগী (-গিন্) বিণ. বিরাগযুক্ত; উদাসীন, নিস্পৃহ; বিরক্ত।

বিরাগী

বিরাগী (-গিন্) বিণ. বিরাগযুক্ত; উদাসীন, নিস্পৃহ; বিরক্ত। স্ত্রী. বিরাগিণী।

বিরাগ

বিরাগ [ birāga ] বি. 1 অনুরাগের অভাব (রাগ-বিরাগ); 2 ঔদাসীন্য, নিস্পৃহতা, বৈরাগ্য (সংসারে বিরাগ); 3 বিরক্তি, অপ্রসন্নতা (বিরাগভাজন)। [সং. বি + √ রন্জ্ + অ]। বিরাগভাজন বিণ. অপ্রিয়। বিরাগী (-গিন্) বিণ. বিরাগযুক্ত; উদাসীন, নিস্পৃহ; বিরক্ত। স্ত্রী. বিরাগিণী।

বিরহানল

বিরহজ্বালা, বিরহানল বি. বিরহজনিত অন্তর্দাহ।

বিরহাতুর

বিরহাতুর বিণ. প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদের জন্য কাতর।

বিরহিত

বিরহিত বিণ. 1 বিহীন; বর্জিত; 2 বিযুক্ত।

বিরহিণী

বিরহিণী স্ত্রী.বিরহী (-হিন্) বিণ. বিরহপীড়িত।