ব বিরেচক বিরেচক [ birēcaka ] বিণ. মলনিঃসারক। ☐ বি. যা খেলে দাস্ত হয় বা দাস্ত পরিষ্কার হয়, জোলাপ। [সং. বি + রেচক]। বিরেচন বি. মলনিঃসারণ, ভেদ। ☐ বিণ. মলনিঃসারক।
ব বিরূপাক্ষ বিরূপাক্ষ [ birūpākṣa ] বি. (বিরূপ অক্ষিযুক্ত বলে) শিব। [সং. বিরূপ + অক্ষি]। বিরূপাক্ষী বি. দুর্গা।
ব বিরুপত্ব বিরুপতা, বিরুপত্ব বি. বিরুপ [ birupa ] বিণ. 1 কুরূপ, শ্রীহীন; 2 (বাং.) বিমুখ, অসন্তুষ্ট (মন বিরূপ হওয়া); 3 প্রতিকূল (বিধি বিরূপ, বিরূপ প্রতিক্রিয়া)। [সং. বি (=বিকৃত) + রূপ]।
ব বিরুপতা বিরুপতা, বিরুপত্ব বি. বিরুপ [ birupa ] বিণ. 1 কুরূপ, শ্রীহীন; 2 (বাং.) বিমুখ, অসন্তুষ্ট (মন বিরূপ হওয়া); 3 প্রতিকূল (বিধি বিরূপ, বিরূপ প্রতিক্রিয়া)। [সং. বি (=বিকৃত) + রূপ]।
ব বিরোধিতা বিরোধিতা বি. বিরোধী (-ধিন্) বিণ. 1 বিরুদ্ধ (শাস্ত্রবিরোধী); 2 প্রতিপক্ষ (বিরোধী দল); 3 প্রতিবাদী, ভিন্নমতপোষণকারী (তিনি এই মতের বিরোধী)। ☐ বি. শত্রু, বিপক্ষ।
ব বিরোধী বিরোধী (-ধিন্) বিণ. 1 বিরুদ্ধ (শাস্ত্রবিরোধী); 2 প্রতিপক্ষ (বিরোধী দল); 3 প্রতিবাদী, ভিন্নমতপোষণকারী (তিনি এই মতের বিরোধী)। ☐ বি. শত্রু, বিপক্ষ। বি. বিরোধিতা।
ব বিরিয়ানি বিরিয়ানি [ biriẏāni ] বি. মাংস বা মাছ সহযোগে প্রস্তুত পোলাও জাতীয় খাবারবিশেষ। [ফা. বিরীয়ান্]।