বিলক্ষণ
বিলক্ষণ [ bilakṣaṇa ] বিণ. (বর্ত. অপ্র.) 1 বিভিন্ন, পৃথক (‘স্বর্ণ আর লৌহ যৈছে স্বরূপ বিলক্ষণ’: চৈ. ভা.); 2 অসাধারণ (‘সিংহগ্রীব গজস্কন্ধ বিলক্ষণ বেশ’: চৈ. ভা.)। ☐ ক্রি বিণ. (বাং.) ভালোরকম, খুব (বিলক্ষণ বুঝেছি, তাকে বিলক্ষণ চিনি)। ☐ অব্য. বিস্ময়, বিরক্তি ইত্যাদি সূচক; আচ্ছা বেশ, ভালো কথা, ঢের হয়েছে (বিলক্ষণ, এখন থামো)। [সং. বি (=বিশিষ্ট) বা বিভিন্ন) + লক্ষণ]।
বিরোধ
বিরোধ [ birōdha ] বি. 1 অনৈক্য; বৈষম্য, পরস্পর বৈপরীত্য (মতবিরোধ); 2 শত্রুতা বা অসদ্ভাব; 3 কলহ, দ্বন্দ্ব। [সং. বি + √ রুধ্ + অ]। বিরোধমূলক বিণ. বৈষম্যমূলক, অনৈক্যমূলক; শত্রুভাবাপন্ন, শত্রুতামূলক। বিরোধাভাস বি. অর্থালংকারবিশেষ-যেখানে বিরোধ না থাকলেও বিরোধের ভাব প্রতীত হয়। বিরোধিত বিণ. বিরোধযুক্ত; বিরোধিতাপূর্ণ। বিরোধী (-ধিন্) বিণ. 1 বিরুদ্ধ (শাস্ত্রবিরোধী); 2 প্রতিপক্ষ (বিরোধী দল); 3 প্রতিবাদী, ভিন্নমতপোষণকারী (তিনি এই মতের বিরোধী)। ☐ বি. শত্রু, বিপক্ষ। বি. বিরোধিতা।