বিলসন

বিলসন [ bilasana ] বি. 1 বিলাস, লীলা; 2 ক্রীড়া; 3 হাবভাবপ্রদর্শন; 4 শোভা; 5 স্ফুরণ, প্রকাশ, বিকাশ। [সং. বি + √ লস্ + অন]। বিলসা ক্রি. (কাব্যে) বিলাস করা; লীলাভরে বিচরণ করা (‘দ্যুলোকে ভূলোকে বিলসিছ’: রবীন্দ্র)। বিলসিত বিণ. শোভিত; ক্রীড়িত; স্ফুরিত; বিকশিত। ☐ বি. বিলসন।

বিলয়

বিলয়1 [ bilaẏa1 ] বি. 1 প্রলয়; 2 বিনাশ, ধ্বংস, বিলোপ (প্রাচীন সভ্যতার বিলয়)। [সং. বি (বিশেষ) + লয়]। বিলয়ন বি. লয়করণ; বিনাশন। বিলয়2 [ bilaẏa2 ] বিণ. 1 লয়বহির্ভূত, লয়হীন; 2 তালহীন। [সং. বি (বিগত) + লয়]।

বিলম্বী

বিলম্বী (-ম্বিন্) বিণ. 1 বিলম্বনকারী; 2 ঝুলছে এমন।

বিলম্বন

বিলম্বন বি. 1 বিলম্ব; 2 ঝুলন। বিলম্বা ক্রি. (কাব্যে) দেরি করা। বিলম্বিত বিণ. 1 বিলম্বযুক্ত, দেরি হয়ে গেছে এমন (ট্রেনচলাচল বিলম্বিত হয়েছে); 2 দেরিতে বা ঠিক সময়ের পরে ঘটেছে এমন (বিলম্বিত সমাদর); 3 মন্হর গচিযুক্ত (বিলম্বিত লয়, সভার সমাপ্তি বিলম্বিত হল); 4 লম্বমান, ঝোলানো হয়েছে বা ঝুলছে এমন (বিলম্বিত বৃক্ষশাখা)। বিলম্বিত লয় সংগীতে যে লয় বা চলন ধীর বা মন্হর। তু. বিপ. দ্রুত লয়।

বিলম্ব

বিলম্ব [ bilamba ] বি. 1 দেরি, কালক্ষেপ; 2 ঝুলন, লম্বন। [সং. বি + √ লম্ব্ + অ]। বিলম্বন বি. 1 বিলম্ব; 2 ঝুলন। বিলম্বা ক্রি. (কাব্যে) দেরি করা। বিলম্বিত বিণ. 1 বিলম্বযুক্ত, দেরি হয়ে গেছে এমন (ট্রেনচলাচল বিলম্বিত হয়েছে); 2 দেরিতে বা ঠিক সময়ের পরে ঘটেছে এমন (বিলম্বিত সমাদর); 3 মন্হর গচিযুক্ত (বিলম্বিত লয়, সভার সমাপ্তি বিলম্বিত হল); 4 লম্বমান, ঝোলানো হয়েছে বা ঝুলছে এমন (বিলম্বিত বৃক্ষশাখা)। বিলম্বিত লয় সংগীতে যে লয় বা চলন ধীর বা মন্হর। তু. বিপ. দ্রুত লয়। বিলম্বী (-ম্বিন্) বিণ. 1 বিলম্বনকারী; 2 ঝুলছে এমন।

বিলপা

বিলপা, বিলাপা [ bilapā, bilāpā ] ক্রি. (কাব্যে) বিলাপ করা (‘বিলাপিছে কাতরে’)। [সং. বি + √ লপ্ + বাং. আ]।

বিলপন

বিলপন [ bilapana ] বি. বিলাপ, কাতরভাবে ও উচ্চস্বরে দুঃখ প্রকাশ। [সং. বি + √ লপ্ + অন]। বিলপমান বিণ. বিলাপ করছে এমন।

বিলজ্জ

বিলজ্জ [ bilajja ] বিণ. লজ্জাহীন, নির্লজ্জ। [সং. বি + লজ্জা]।