বিলাপ

বিলাপ [ bilāpa ] বি. খেদোক্তি, শোকপ্রকাশ (পুত্রশোকে বিলাপ করা)। [সং. বি + √ লপ্ + আ]। বিলাপা — বিলপা দ্র। বিলাপী (-পিন্) বিণ. বিলাপকারী। স্ত্রী. বিলাপিনী।

বিলানো

বিলানো [ bilānō ] ক্রি. বি. বিনামূল্যে বিতরণ করা (গরিবদুঃখীদের কাপড় বিলানো)। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. √ বিলা + আনো]।

বিলাপা

বিলপা, বিলাপা [ bilapā, bilāpā ] ক্রি. (কাব্যে) বিলাপ করা (‘বিলাপিছে কাতরে’)। [সং. বি + √ লপ্ + বাং. আ]।

বিলাতফেরত

বিলাতফেরত, বিলাতফেরতা বিণ. ইংল্যাণ্ড বা ইয়োরোপ ঘুরে এসেছে এমন (বিলাতফেরত ডাক্তার)।

বিলাত

বিলাত1 [ bilāta1 ] বি. অনাদায় (বিলাত বাকি)। [আ. ফা. বিলায়ত্]। বিলাত2 [ bilāta2 ] বি. 1 ইংল্যাণ্ড; 2 ইয়োরোপ। [আ. ফা. বিলায়াত্]। বিলাতফেরত, বিলাতফেরতা বিণ. ইংল্যাণ্ড বা ইয়োরোপ ঘুরে এসেছে এমন (বিলাতফেরত ডাক্তার)। বিলাতি, (কথ্য) বিলিতি বিণ. বিলাতে উত্পন্ন বা প্রচলিত; বিলাত থেকে আমদানি হয়ে এদেশে প্রচলিত। বিলাতিয়ানা বি. বিলাতি চালচলন। বিলাতি বেগুন বি. টম্যাটো। বিলাতি মাটি বি. সিমেণ্ট।

বিলাওল

বিলাওল [ bilāōla ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [সং. বেলাবলী]।

বিলা

বিলা [ bilā ] ক্রি. বিলানো, বিতরণ করা। [বাং. √ বিলা]।

বিলসিত

বিলসিত বিণ. শোভিত; ক্রীড়িত; স্ফুরিত; বিকশিত। ☐ বি. বিলসন।

বিলসা

বিলসা ক্রি. (কাব্যে) বিলাস করা; লীলাভরে বিচরণ করা (‘দ্যুলোকে ভূলোকে বিলসিছ’: রবীন্দ্র)।