বিলাস [ bilāsa ] বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। বিলাসকক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। বিলাসকানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। বিলাসদ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. বিলাসব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। বিলাসসামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি (‘ঊর্মিলা-বিলাসী’:...