ব বিলি বিলি [ bili ] বি. 1 বিতরণ (চিঠি বিলি করা); 2 বন্দোবস্ত, খাজনার বিনিময়ে প্রদান (জমি বিলি); 3 সম্পাদনের দায়িত্ব অর্পণ বা বণ্টন (কাজ বিলি); 4 শৃঙ্খলা। [বাং. √ বিলা + ই]। বিলিবন্দোবস্ত বি. খাজনার বিনিময়ে প্রদান (জমির বিলি-বন্দোবস্ত এখনও সম্পূর্ণ হয়নি)।
ব বিলাসী বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি (‘ঊর্মিলা-বিলাসী’: মধু.)।
ব বিলাসসামগ্রী বিলাসসামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods.
ব বিলিখন বিলিখন [ bilikhana ] বি. 1 খনন, বিদারণ; 2 আঁচড়ানো। [সং. বি + লিখন]। বিলিখিত বি. বিলিখন করা হয়েছে এমন।