বিলেপন

বিলেপ, বিলেপন [ bilēpa, bilēpana ] বি. 1 লেপ বা পোঁচ দেওয়া, মাখানো (গোময়ের বিলেপ); 2 যা মাখানো হয় (চন্দন-বিলেপ)। [সং. বি + লেপ, লেপন]।

বিলেপ

বিলেপ, বিলেপন [ bilēpa, bilēpana ] বি. 1 লেপ বা পোঁচ দেওয়া, মাখানো (গোময়ের বিলেপ); 2 যা মাখানো হয় (চন্দন-বিলেপ)। [সং. বি + লেপ, লেপন]।

বিলুপ্তি

বিলুপ্তি বি. বিলীন বা সম্পূর্ণ লোপপ্রাপ্ত অবস্হা।

বিলুপ্ত

বিলুপ্ত [ bilupta ] বিণ. বিলীন; সম্পূর্ণ লোপ পেয়েছে এমন (সমস্ত প্রভেদ বিলুপ্ত, চিহ্ন বিলুপ্ত)। [সং. বি + লুপ্ত]। বিলুপ্তি বি. বিলীন বা সম্পূর্ণ লোপপ্রাপ্ত অবস্হা।

বিলুণ্ঠিতা

বিলুণ্ঠিতা স্ত্রী. বিলুণ্ঠিত বিণ. 1 গড়াগড়ি দিচ্ছে বা দিয়েছে এমন (ভূমিতে বিলুণ্ঠিত, বিলুণ্ঠিত বস্ত্রাঞ্চল); 2 অপহৃত, লুণ্ঠিত (বিলুণ্ঠিত ধনরত্ন)।

বিলুণ্ঠিত

বিলুণ্ঠিত বিণ. 1 গড়াগড়ি দিচ্ছে বা দিয়েছে এমন (ভূমিতে বিলুণ্ঠিত, বিলুণ্ঠিত বস্ত্রাঞ্চল); 2 অপহৃত, লুণ্ঠিত (বিলুণ্ঠিত ধনরত্ন)। স্ত্রী. বিলুণ্ঠিতা।

বিলুণ্ঠন

বিলুণ্ঠন [ biluṇṭhana ] বি. 1 গড়াগড়ি দেওয়া; 2 অপহরণ; 3 লুণ্ঠন, লুঠ। [সং. বি + লুণ্ঠন]। বিলুণ্ঠিত বিণ. 1 গড়াগড়ি দিচ্ছে বা দিয়েছে এমন (ভূমিতে বিলুণ্ঠিত, বিলুণ্ঠিত বস্ত্রাঞ্চল); 2 অপহৃত, লুণ্ঠিত (বিলুণ্ঠিত ধনরত্ন)। স্ত্রী. বিলুণ্ঠিতা।

বিলীয়মান

বিলীয়মান [ bilīẏa-māna ] বিণ. 1 মিলিয়ে যাচ্ছে এমন; 2 বিলয়প্রাপ্ত, লুপ্ত বা অন্তর্হিত হচ্ছে এমন (বিলীয়মান সূর্যালোক)। [সং. বি + √ লী + আন]।

বিলীন

বিলীন [ bilīna ] বিণ. 1 মিলিয়ে গেছে এমন (অতীতের গর্ভে বিলীন, শুন্যে বিলীন); 2 সম্পূর্ণ লুপ্ত, অন্তর্হিত বা মগ্ন (সম্ভাবনা বিলীন হয়ে যাওয়া)। [সং. বি + লীন]।

বিলিয়ার্ড

বিলিয়ার্ড [ biliẏārḍa ] বি. কাপড়ে ঢাকা এবং পকেটযুক্ত টেবিলে নানা রঙের বল ও দণ্ড নিয়ে পাশ্চাত্য খেলাবিশেষ। [ইং. billiards]।