বিশাল

বিশাল [ biśāla ] বিণ. 1 বিরাট, বৃহত্ (বিশাল গাছ); 2 বিস্তীর্ণ (বিশাল মাঠ); 3 অতি উদার (বিশাল হৃদয়)। [সং. বি + শাল (শালচ্)]। বি. বিশালতা, বিশালত্ব। স্ত্রী. বিশালা, বিশালী।

বিশারদ

বিশারদ [ biśārada ] বিণ. 1 পণ্ডিত (শাস্ত্রবিশারদ); 2 পারদর্শী; 3 অভিজ্ঞ (যন্ত্রবিশারদ)। [সং. বি (=বিপরীত) + শারদ (প্রতিভাহীন)]।

বিশাখা

  বিশাখা1 স্ত্রী. বিশাখ2 [ biśākha2 ] বিণ. শাখাহীন। [সং. বি + শাখা]। বিশাখা2 [ biśākhā2 ] বি. 1 রাধিকার সখীদের অন্যতম; 2 (জ্যোতিষ) সাতাশ নক্ষত্রের অন্যতম। [সং. বি + √ শাখ্ + অ + আ]।

বিশাখ

  বিশাখ1 [ biśākha1 ] বি. কার্তিকেয়। [সং. বিশাখা1 + অ]। বিশাখ2 [ biśākha2 ] বিণ. শাখাহীন। [সং. বি + শাখা]। স্ত্রী. বিশাখা1। বিশাখা2 [ biśākhā2 ] বি. 1 রাধিকার সখীদের অন্যতম; 2 (জ্যোতিষ) সাতাশ নক্ষত্রের অন্যতম। [সং. বি + √ শাখ্ + অ + আ]।

বিশাই

বিশাই [ biśāi ] বি. দেবশিল্পী বিশ্বকর্মা। [সং. বিশ্ব (কর্মন্)]।

বিশল্যা

বিশল্যা বিণ. বিশল্য -র স্ত্রীলিঙ্গ; প্রসববেদনাহীন। ☐ বি. বেদনানাশক লতাবিশেষ, গুলঞ্চ।

বিলোচন

বিলোচন1 [ bilōcana1 ] বিণ. বিকৃত দৃষ্টিযুক্ত। ☐ বি. শিব, মহাদেব (‘বিবাহে চলিলা বিলোচন’: রবীন্দ্র)। [সং. বি (=বিকৃত) + লোচন]। বিলোচন2 [ bilōcana2 ] বি. 1 চক্ষু (‘মহেশ মেলেছে বিলোচন’: সু. দ.); 2 দর্শন। [সং. বি + √ লোচ্ + অন]।

বিলোকিত

বিলোকিত বিণ. অবলোকিত, ভালোভাবে বা সাগ্রহে দৃষ্ট।

বিল্লি

বিল্লি [ billi ] বি. (কথ্য) বিড়াল। [হি. বিল্লী]।

বিল্বস্তনী

বিল্বস্তনী বিণ. বেলের মতো সুগোল ও দ়ৃঢ় স্তনবিশিষ্টা।