বিশুদ্ধ

বিশুদ্ধ [ biśuddha ] বিণ. 1 অতি শুদ্ধ বা নির্মল (বিশুদ্ধ বায়ু); 2 পবিত্র; 3 সম্পূর্ণ নির্দোষ (বিশুদ্ধ স্বভাব বা চরিত্র); 4 খাঁটি, অমিশ্র, নির্ভেজাল (বিশুদ্ধ ঘি)। ☐ বি. (যোগদর্শ.) ষট্চক্রের অন্যতম-যা কণ্ঠের বিপরীত দিকে মেরুমধ্যে অন্যতম-যা কণ্ঠের বিপরীত দিকে মেরুমধ্যে স্থিত। [সং. বি (বিশেষ) + শুদ্ধ]। বি. বিশুদ্ধতা, বিশুদ্ধি।

বিশীল

বিশীল [ biśīla ] বিণ. দুঃশীল, সদাচারহীন, অশিষ্ট, অভদ্র। [সং. বি (বিগত) + শীল (চরিত্র)]।

বিশীর্ণত্ব

বিশীর্ণতা, বিশীর্ণত্ব বি. বিশীর্ণ [ biśīrṇa ] বিণ. 1 অতি শীর্ণ বা কৃশ (বিশীর্ণ দেহ); 2 অতি জীর্ণ; 3 অতি শুষ্ক (বিশীর্ণ বৃক্ষপত্র)। [সং. বি + শীর্ণ]।

বিশীর্ণ

বিশীর্ণ [ biśīrṇa ] বিণ. 1 অতি শীর্ণ বা কৃশ (বিশীর্ণ দেহ); 2 অতি জীর্ণ; 3 অতি শুষ্ক (বিশীর্ণ বৃক্ষপত্র)। [সং. বি + শীর্ণ]। বি. বিশীর্ণতা, বিশীর্ণত্ব। স্ত্রী. বিশীর্ণা।

বিশিষ্টতা

বিশিষ্টতা বি. অসাধারণত্ব (প্রতিভার বা গুণের বিশিষ্টতা, কার্যাবলির বিশিষ্টতা)।

বিশিষ্ট

বিশিষ্ট [ biśiṣṭa ] বিণ. 1 অ-সাধারণ (বিশিষ্ট অতিথি, বিশিষ্ট নাগরিক); 2 বিশেষপ্রকার, অতিশয় গুরুত্বপূর্ণ (বিশিষ্ট কর্তব্য, বিশিষ্ট গুণ); 3 বিখ্যাত (বিশিষ্ট কবি); 4 সংবলিত, যুক্ত (লেজবিশিষ্ট, গুণবিশিষ্ট)। [সং. বি + √ শিষ্ + ত]। বিশিষ্টতা বি. অসাধারণত্ব (প্রতিভার বা গুণের বিশিষ্টতা, কার্যাবলির বিশিষ্টতা)।

বিশিখ

বিশিখ [ biśikha ] বি. 1 বাণ, তির; 2 তোমরাস্ত্র; 3 শরগাছ। ☐ বিণ. শিখাশূন্য। [সং. বি + শিখা]।

বিশালাক্ষী

বিশালাক্ষী বিণ. (স্ত্রী.) আয়তলোচনা। ☐ বি. দুর্গাদেবী।

বিশালাক্ষ

বিশালাক্ষ [ biśālākṣa ] বিণ. আয়ত চোখযুক্ত। ☐ বি. 1 বিষ্ণু; 2 শিব; 3 গরুড়। [সং. বিশাল (=আয়ত, প্রশস্ত) + অক্ষি]। বিশালাক্ষী বিণ. (স্ত্রী.) আয়তলোচনা। ☐ বি. দুর্গাদেবী।

বিশালী

বিশালা, বিশালী স্ত্রী. বিশাল [ biśāla ] বিণ. 1 বিরাট, বৃহত্ (বিশাল গাছ); 2 বিস্তীর্ণ (বিশাল মাঠ); 3 অতি উদার (বিশাল হৃদয়)। [সং. বি + শাল (শালচ্)]।