বিশেষ
বিশেষ [ biśēṣa ] বিণ. 1 অধিক, প্রকৃষ্ট, সমধিক (এ বছর ফসলের বিশেষ উত্পাদন, অসাধারণ (বিশেষ ব্যবস্থা, বিশেষভাবে); 3 সকলের মধ্যে একটির বৈশিষ্ট্যসূচক বা তত্সংক্রান্ত, particular (বিশেষ ব্যক্তি, বিশেষ জাতি)। ☐ বি. ১. আধিক্য, প্রকর্ষ (সবিশেষ বর্ণনা); ২. প্রভেদ (ইতরবিশেষ); ৩. বৈলক্ষণ্য; ৪. প্রকার, রকম; ৫. বৈচিত্র্য। ☐ ক্রি-বিণ. বিশিষ্টভাবে, ভালোভাবে (হিন্দি ভাষাটা বিশেষ জানি না; লোকটিকে বিশেষ চিনি না)। [সং. বি + √ শিষ্ + অ]। বিশেষক বিণ. 1 বিশেষকারক, বৈশিষ্ট্যসূচক; 2 পার্থক্য-জ্ঞাপক বা পার্থক্য নির্ণায়ক, প্রভেদক। বিশেষজ্ঞ বিণ. বিশেষ কোনো বিষয়ে পণ্ডিত; বিশেষ জ্ঞানী। বিশেষত, (বর্জি.) বিশেষতঃ (-তস্) ক্রি-বিণ. বিশেষভাবে, বৈশিষ্ট্য; অনন্যসাধারণ বা বিশেষ গুণ (এ জিনিসটার বিশেষত্ব...