ব বিশোক বিশোক [ biśōka ] বিণ. শোকহীন, অশোক। ☐ বি. অশোক গাছ বা তার ফুল। [সং. বি + শোক]। বিণ. স্ত্রী. বিশোকা।
ব বিশেষ্য বিশেষ্য [ biśēṣya ] বি. (ব্যাক.) ব্যক্তি প্রাণী বস্তু জাতি ক্রিয়া গুণ ভাব প্রভৃতির সংজ্ঞানির্দেশক বা নামসূচক পদ। ☐ বিণ. 1 প্রভেদ্য, বিশেষিত করার যোগ্য; 2 ধর্মী। [সং. বি + √ শিষ্ + য]।
ব বিশোষোক্তি বিশোষোক্তি [ biśōṣōkti ] বি. কাব্যালংকারবিশেষ যাতে কারণ সত্ত্বেও কার্যের অভাব দেখা যায়। [সং. বিশেষ (অনুত্পত্তিনিমিত্ত) + উক্তি]।
ব বিশেষীকৃত বিশেষীকৃত বিণ. বিশেষীকরণ [ biśēṣīkaraṇa ] বি. বিশেষভাবে চিহ্নিত করা। [সং. বিশেষ + ঈ + √ কৃ + অন]।
ব বিশেষীকরণ বিশেষীকরণ [ biśēṣīkaraṇa ] বি. বিশেষভাবে চিহ্নিত করা। [সং. বিশেষ + ঈ + √ কৃ + অন]। বিণ. বিশেষীকৃত।
ব বিশেষণ বিশেষণ [ biśēṣaṇa ] বি. 1 গুণ নির্দেশ (‘বিশেষণে সবিশেষ কহিবারে পারি’: ভা. চ.); 2 বিশেষিতকরণ; 3 বিশেষ ধর্ম বা চিহ্ন; 4 (ব্যাক.) বিশেষ্য বা সর্বনামের গুণ অথবা অবস্থা নির্দেশক পদ। [সং. বি + √ শিষ্ + অন]। বিশেষিত বিণ. বিশেষণ বা বিশেষ গুণোল্লেখের দ্বারা নির্দিষ্ট; পৃথক্কৃত।
ব বিশেষত বিশেষত, (বর্জি.) বিশেষতঃ (-তস্) ক্রি-বিণ. বিশেষভাবে, বৈশিষ্ট্য; অনন্যসাধারণ বা বিশেষ গুণ (এ জিনিসটার বিশেষত্ব কী?)।