বিশ্বসাহিত্য

বিশ্বসাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য।

বিশ্ব

বিশ্ব [ biśba ] বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্। ☐ বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। বিশ্বকবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। বিশ্বকর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। বিশ্বকেতু বি. মদন, কামদেব। বিশ্বকোষ, বিশ্বকোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia. বিশ্বগ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। বিশ্বচক্র বি. বিশ্বজগত্, চরাচর। বিশ্বচরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। বিশ্বজনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। ☐ বি. যজ্ঞবিশেষ। বি. বিশ্বজনীনতা। বিশ্বজোড়া...

বিশোষণ

বিশোষণ [ biśōṣaṇa ] বি. বিশেষভাবে শোষণ, তরল পদার্থ শুষে আপন অঙ্গীভূত করা, absorption (বি.প.)। [সং. বি + শোষণ]। বিশোষিত বিণ. বিশেষভাবে শোষিত, absorbed.

বিশেষক

বিশেষক বিণ. 1 বিশেষকারক, বৈশিষ্ট্যসূচক; 2 পার্থক্য-জ্ঞাপক বা পার্থক্য নির্ণায়ক, প্রভেদক।

বিশোধন

বিশোধন [ biśōdhana ] বি. 1 বিশুদ্ধিকরণ; 2 সংশোধন। [সং. বি (বিশেষ) + শোধন]। বিশোধক বিণ. বিশুদ্ধিকারক। বিশোধনীয়, বিশোধ্য বিণ. বিশোধনযোগ্য। বিশোধিত বিণ. বিশুদ্ধ করা হয়েছে এমন।

বিশোকা

বিশোকা বিণ. স্ত্রী. বিশোক [ biśōka ] বিণ. শোকহীন, অশোক। ☐ বি. অশোক গাছ বা তার ফুল। [সং. বি + শোক]।