বিশ্রামাগার
বিশ্রামাগার বি. যেখানে বিশ্রাম নেওয়া হয়, বিশ্রাম নেবার জায়গা; অপেক্ষা করার জায়গা, waiting-room.
বিশ্বাস
বিশ্বাস [ biśbāsa ] বি. 1 প্রত্যয়, সত্য বা যথার্থ বলে ধারণা (ঈশ্বরবিশ্বাস); 2 আস্হা (লোকটির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে); 3 শ্রদ্ধা (ধর্মবিশ্বাস)। [সং. বি + √ শ্বস্ + অ]। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতী (-তিন্), হন্তা (-ন্তৃ) বিণ. বিশ্বাসভঙ্গকারী, বিশ্বাসের পাত্র হয়েও অবিশ্বাসের কাজ করে এমন, বেইমান। স্ত্রী. বিশ্বাসঘাতিকা, বিশ্বাসঘাতিনী, বিশ্বাসহন্ত্রী। বি. বিশ্বাসঘাতকতা। বিশ্বাসভঙ্গ বি. বিশ্বস্ত হয়েও অবিশ্বাসের কাজ করা; অকৃতজ্ঞতা। বিশ্বাসভাজন বিণ. বিশ্বাসের পাত্র। বিশ্বাসযোগ্য বিণ. বিশ্বাসের পাত্র, যাকে বিশ্বাস করা যায়। বিশ্বাসী (-সিন্) বিণ. 1 বিশ্বাসভাজন (বিশ্বাসী চাকর); 2 বিশ্বাস করে এমন (ভগবদ্বিশ্বাসী)। বিশ্বাস্য বিণ. বিশ্বাসযোগ্য।
বিশ্বাসঘাতিনী
বিশ্বাসঘাতিকা, বিশ্বাসঘাতিনী, বিশ্বাসহন্ত্রী স্ত্রী. বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতী (-তিন্), হন্তা (-ন্তৃ) বিণ. বিশ্বাসভঙ্গকারী, বিশ্বাসের পাত্র হয়েও অবিশ্বাসের কাজ করে এমন, বেইমান।
বিশ্বাসঘাতিকা
বিশ্বাসঘাতিকা, বিশ্বাসঘাতিনী, বিশ্বাসহন্ত্রী স্ত্রী. বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতী (-তিন্), হন্তা (-ন্তৃ) বিণ. বিশ্বাসভঙ্গকারী, বিশ্বাসের পাত্র হয়েও অবিশ্বাসের কাজ করে এমন, বেইমান।
বিশ্বাসঘাতকতা
বিশ্বাসঘাতকতা বি. বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতী (-তিন্), হন্তা (-ন্তৃ) বিণ. বিশ্বাসভঙ্গকারী, বিশ্বাসের পাত্র হয়েও অবিশ্বাসের কাজ করে এমন, বেইমান।