বিষ
বিষ [ biṣa ] বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। বিষকণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। ☐ বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। বিষকন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। বিষকাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. বিষকুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। বিষক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। বিষঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। বিষণ বি. বিষসঞ্চার,...
বিশ্লেষ
বিশ্লেষ [ biślēṣa ] বি. 1 অসংযোগ, বিচ্ছেদ, এক থেকে অন্যকে আলাদা করা; 2 বিভাগ; 3 বিচ্যুতি। [সং. বি + √ শ্লিষ্ + অ]। বিশ্লিষ্ট বিণ. যার বিভিন্ন অংশ বা উপাদান পৃথক করা হয়েছে; বিযুক্ত; বিচ্ছিন্ন (পরস্পর-বিশ্লিষ্ট); পৃথক্কৃত। বিশ্লেষণ বি. 1 পৃথক্করণ; 2 বিভিন্ন অংশ বা উপাদান পৃথক করে নিয়ে পর্যবেক্ষণ ও তত্ত্বনিরূপণ 3 (বাং.) বিশদ আলোচনা। বিশ্লেষিত বিণ. বিশ্লিষ্ট করা হয়েছে এমন।